মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবধান ৩৩ বছরের। তবুও ২১ জুলাই ফের একবার রাজনৈতিক অক্সিজেন জোগাল বঙ্গ রাজনীতিতে ‘কোণঠাসা’ হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেননা, মেয়ো রোডে বিক্ষুব্ধ তৃণমূল শিবিরের সভায় মঞ্চ আলো করে বসে রইলেন ‘বাক-সর্বস্ব’ নেতা-নেত্রীরা। মেরেকেটে শ’ তিনেক লোক হবে। খানিকদূরে বিড়লা তারামণ্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপচে পড়ল নিচুতলার কর্মীদের ভিড়। খোদ নেত্রীর টানে কেউ এসেছেন অসম থেকে, কেউ এসেছেন সুদূর কোচবিহার থেকে। আর কর্মীদের ওই ভিড় দেখেই উজ্জীবিত প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফের নতুন করে দলকে সংগঠিত করার জন্য জেলা সফরে বেরনোর ঘোষণাও করে দিলেন।

বিধানসভা ভোটে ভরাডুবির পরেই ভেঙে খানখান হয়ে গিয়েছে ১৫ বছর রাজ্যের শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার চার ও লোকসভার ২০ সাংসদ দল ছেড়েছেন। লোকসভার সাংসদরা যোগ দিয়েছেন অখ্যাত এক দলে। রাজ্যসভার তিন সাংসদ বিজেপিতে নাম লিখিয়েছেন। বাকিজন অর্থা‍ৎ কোয়েল মল্লিক বিজেপিতে যোগ দেওয়ার পথে। ৬৪ বিধায়ক ও একাধিক জেলা সভাপতি আলাদা শিবির তৈরি করেছেন। যার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ২১ জুলাইয়ের সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও বিদ্রোহী শিবিরের শক্তি প্রদর্শনের মহড়া। নিচুতলার কর্মীরা কোন পক্ষকে বেছে নেন, তা দেখার জন্য মুখিয়ে ছিল রাজনৈতিক মহল থেকে বাংলার সাধারণ মানুষ।

শেষ পর্যন্ত কোনও দ্বিধা না রেখে নিচুতলার কর্মী থেকে শুরু করে শহিদ পরিবারের সিংহভাগ সদস্যই হাজির হলেন বিড়লা তারামণ্ডলে মমতার সভায়। তাঁরা সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিলেন, ‘তৃণমূল কংগ্রেস বলতে তাঁরা মমতাকেই বোঝেন।মমতাই নেত্রী।’ কলকাতা হাইকোর্ট সভার অনুমতি দিতে গিয়ে আড়াই হাজার লোককে নিয়ে জমায়েত করার শর্ত দিয়েছিল। কিন্তু সকাল ১১টাতেই কমপক্ষে পাঁচ হাজার তৃণমূল কর্মী জড়ো হয়েছিলেন। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ভিড়।

উল্টোদিকে মেয়ো রোডে ঋত শিবিরের সভায় কর্মীদের বসার জন্য সবুজ চেয়ার পেতে দেওয়া হয়েছিল। আপ্যায়নের জন্য বেশ ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ফাঁকাই ছিল চেয়ার। পরে কিছু কর্মীকে দেখা গেল। তবে শ্রোতাদের জন্য রাখা চেয়ারের সারি ফাঁকা থাকলে কি হবে, মঞ্চে আলো করে ভিড় করেছিলেন নেতা-নেত্রীরা। কেন এমন দুরবস্থা তা নিয়ে মুখ খোলেননি বাচন-বাগীশ মদন মিত্র-অনুব্রত মণ্ডলরা। যত নেতা ছিলেন মঞ্চে প্রত্যেকে যদি ৫০ জন করেও আনতেন তাহলে ভিড় কমপক্ষে পাঁচ হাজার ছাড়িয়ে যেত। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ফের একবার মমতাকে রাজনৈতিক অক্সিজেন জোগাল একুশে জুলাই।  ঋত শিবিরে থাকা বিধায়ক ও নেতাদের পিছনে যে তৃণমূল কর্মীরা নেই তা ফের প্রমাণ হয়ে গিয়েছে।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক