আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া কমিটির প্রশংসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) নিয়ে একাধিক মামলায় তাঁর তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Council) শীর্ষ কর্তা ও আধিকারিকদের। এমনকী তাঁর নির্দেশেই পর্ষদ সভাপতির পদ খোয়াতে হয়েছিল মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharjee)। এবার সেই বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhya) কণ্ঠেই শোনা গেল নিয়োগে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান চেয়ারম্যান ও বিশেষ অ্যাডহক কমিটির সদস্যদের প্রশংসা।

শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে। বিড়ম্বনা কাটাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পালকে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে যাতে স্বচ্ছতা বজায় থাকে তার জন্য বিশেষ অ্যাডহক কমিটিও তৈরি হয়েছে। ওই কমিটিতে রাখা হয়েছে পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, অভীক মজুমদার, কৌশিকী দাশগুপ্তের মতো বিশিষ্ট শিক্ষাবিদদের।

বৃহস্পতিবার এক মামলার শুনানিতে নতুন কমিটির প্রশংসা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়। এ দিন তিনি বলেন, ‘বর্তমান চেয়ারম্যানও ভাল। কোনও পুরসভার চেয়ারম্যানের মত নয়। তাছাড়া নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, অভিক মজুমদারের মতো ব্যক্তিরা রয়েছেন। আশা রাখছি, ধীরে-ধীরে অবস্থার পরিবর্তন হবে।’ এক সময়ে তিনি যে পর্ষদের আইনজীবী হিসেবে কাজ করেছেন তা উল্লেখ করে বিচারপতি বলেন, ‘একটা সময় আমিও পর্ষদের হয়ে কাজ করেছি। সবটা চিনি। এখনকার অবস্থা দেখলে খুবই খারাপ লাগে। এখন সেখানেই আমাকে সিআরপিএফ ঢোকাতে হল। আমি মনে করি তখন স্বচ্ছতা ছিল, দুর্নীতি ছিল না।’

Published by:

Share Link:

More Releted News:

‘ভয়ঙ্কর খেলা হবে’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকি, কড়া পদক্ষেপ কমিশনের

Super Sunday-তে রাজ্যে মোদি-শাহ, পদযাত্রা করবেন মমতাও, একাধিক সভা রয়েছে অভিষেকের

শহরে ভোটের আগে পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকল কমিশন

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ