রেশন দুর্নীতি কথা জানতেন জ্যোতিপ্রিয়, জানাল ED

Share:

নিজস্ব প্রতিনিধিঃরেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া  ইডির রিপোর্টে। সেই রিপোর্টে বলা হয়েছে,খাদ্যমন্ত্রী থাকাকালীন সময় এই দুর্নীতির কথা জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক। একথা নিজের মুখেই স্বীকার করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছে ইডি।

ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া ইডির রিপোর্টে বলা হয়েছে, ‘এফআইয়ার  দায়ের থেকে সিআইডি তদন্ত সবই জানতেন জ্যোতিপ্রিয়। দুর্নীতির কথা জেনে ব্যবস্থা নেওয়ার বদলে তদন্তে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। গত ৩১ শে অক্টোবর জেরায় স্বীকার করেছেন ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী।‘

প্রসঙ্গত বর্তমানে প্রেসিডেন্সির  সেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে নিয়োগ মামলায় গ্রেফতার দুই বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়। আর  সেই সেলেই স্থান পেয়েছেন  খাদ্যমন্ত্রী।

উল্লেখ্য, রেশন দুর্নীতির মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর, সামনে আসে তিনটি সংস্থার নাম। সেই সংস্থাগুলির নাম  শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। ইডির তরফে দাবি করা হচ্ছে রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করতেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর একাধিক সংস্থা তৈরি করেছিল। এবার ইডির জালে উঠে আসছে সেই সংস্থারই নাম। ইতিমধ্যেই রেশন দুর্নীতি নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই  তদন্তেই এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

সিনিয়র স্কোয়াডে বৈভব, সূর্যকুমারের বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন কে?

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে