Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্বাস্থ্যপরীক্ষার জন্য জ্যোতিপ্রিয়কে নিয়ে জোকার হাসপাতালে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ২১ ঘণ্টা ম্যারাথন তল্লাশি। শুক্রবার ভোররাতে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রাত ৩.২২ নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সে আনে ইডি। শুক্রবার সকালে তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন।  তাঁর গ্রেফতারির প্রসঙ্গে তিনি বলেন, ‘‘চক্রান্ত করা হয়েছে। বিজেপি এবং শুভেন্দু অধিকারী চক্রান্তে জড়িত।’’ উল্লেখ্য, গ্রেফতারের পরেও তিনি বিজেপিকে নিশানা করে বলেন,  “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।”

রেশন বণ্টন দুর্নীতি মামলায় পুজোর আগে থেকেই তেড়েফুঁড়ে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুজো মিটতেই ফের একই দৃশ্য। বৃহস্পতিবার(২৬ অক্টোবর) সকাল থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে ইডি। সল্টলেকের বিজি ব্লকের দুটি বাড়ি সহ পৈতৃক বাড়ি বেনিয়াটোলাতেও হানা দেয় ইডি। একই সঙ্গে তাঁর আপ্ত সহায়কের তিনটি বাড়ি ও চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি হাওড়া ব্যাটরা থানা এলাকার কাটাপুকুরে তাঁর অপর আরেক পিএ-এর বাড়িতেও হানা দেয় ইডি। সকাল থেকে মোট আটটি জায়গায় তল্লাশি চালান তাঁরা।

মন্ত্রীর বাড়িতে এই তল্লাশি অভিযান নিয়ে বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘আমি শুনেছি, বাড়ি বাড়ি গিয়ে ইডির গোয়েন্দারা তল্লাশির নামে চিনির কৌটো উল্টে দেয়। ঘিয়ের শিশি উল্টে দেয়। বাড়ির মেয়েদের কত রকম পোশাক-আশাক থাকে, তাদের ক’টা শাড়ি আছে, তারও তল্লাশি নেয়। এই সব আমরা সহ্য করব না। বালু সুগারের রোগী। ওর যদি কিছু হয়, তা হলে আমি বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’’

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ