ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্ষমতাতে নেই দল। নিজেও হেরেছেন বাংলার বিধানসভা নির্বাচনে। এবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। আজ, শুক্রবার সকালে এই বিষয়ে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ‘আমার ৩৫০-এর উপর সুগার, কিডনি খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় দলের কোনও কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। তাই সব পদ ছেড়ে দিলাম।’ সূত্রের খবর, দল ছাড়ার কথা নেত্রী মমতাকে জানিয়েও দিয়েছেন জ্যোতিপ্রিয়। পাঠিয়েছেন চিঠি। দুর্দিনে একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন মমতা ঘনিষ্ঠরা। যার ফলে আরও বিপাকে পড়ছেন তৃণমূলনেত্রী। গত শনিবারই জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির সদস্য করা হয়েছিল। যদিও সপ্তাহ ঘুরতেই সেই সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

আরও পডুন: শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

জ্যোতিপ্রিয়ের ইস্তফাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। একদা মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা আচমকাই শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে দূরত্ব বাড়ালেন কেন? তবে কী বিজেপিতে যোগের প্রস্তাব পেয়েছেন তিনি? নাকি নতুন তৃণমূল মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহাদের দলে নাম লেখাবেন প্রাক্তন খাদ্যমন্ত্রী? এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। খাদ্য দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু তাঁর দুর্দিনে তৃণমূলনেত্রী ছিলেন পাশে। দলের কর্মীরাও পাশে দাঁড়িয়েছিল। কিন্তু মমতার খারাপ সময়ে পাশে থাকলেন না বালু। একে একে সকলে সঙ্গ ছাড়ায় একা হয়ে যাচ্ছেন মমতা।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড