মেঝেতে পড়ে রক্ত, কালীপুজোর দিন সকালে খাস কলকাতায় প্রৌঢ়ের রহস্যমৃত্যু  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর সকালে কলকাতার জোড়াবাগানে ঘটল রহস্যময় মৃত্যু । বন্ধ  ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ের রক্তাক্ত দেহ।  জানা গিয়েছে, নিহত ব্যক্তি হলেন বছর ৫৮-এর অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়।  খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে পুলিশ।

জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা  অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়।  পেশায় তিনি একজন LIC এজেন্ট । বাড়ির দিদির সঙ্গে তিনি থাকতেন। প্রতিদিনের মত এদিন সকালে দিদির ঘর থেকে অভিজিৎবাবুর জন্য চা পাঠানো হয়। বারবার দরজা ধাক্কা দিলেও কোন সাড়া মেলেনি। এরপর ঘরের পিছনের দরজা খুলতেই দেখা যায় অভিজিৎবাবুর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে রয়েছে। গোটা ঘরের মধ্যে রক্তের দাগ। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে ।

তবে ওই প্রৌঢ় খুন না আত্মহত্যা করেছেন তা এখন জানা যায়নি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘ সামনের দরজা বন্ধ থাকায় অভিজিৎবাবুর ঘরে ধুকতে পারা যায়নি। এরপর ঘরের পিছনের দিকের যে দরজা সেটা বন্ধ থাকারই কথা ছিল। কিন্তু অল্প ধাক্কা মারতেই তা খুলে যায়। তখনই দেখা যায় মেঝেতে পড়ে রয়েছে অভিজিৎবাবুর রক্তাক্ত দেহ।‘ তবে কী করে এমন ঘটনা ঘটল? কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।  

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা