আইসিইউ থেকে বেরোলেন কালীঘাটের কাকু

Share:

নিজস্ব প্রতিনিধি : আইসিইউ থেকে বের করা হল কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাতেই বের করে আনা হয়েছে সুজয়কৃষ্ণকে। এখন কেবিনেই রাখা হয়েছে তাঁকে। সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে কালীঘাটের কাকুর সুস্থতা এখনই আশ্বস্ত করতে পারছে ইডিকে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখনই কালীঘাটের কাকুর অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন নেই। তিন সদস্যের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন সুজয়কৃষ্ণ। ১১৩ দিন ধরে এসএসকেএম হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। ইডি সূত্রে খবর, কালীঘাটের কাকুকে এবার এসএসকেএম থেকে বার করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু আদালতের নির্দেশ ছাড়া সেই কাজ সম্ভব নয়। ইডি আধিকারিকরা এই বিষয়ে এবার আইনি পরামর্শ নিতে শুরু করেছেন। সুজয়কৃষ্ণকে এসএসকেএম থেকে বের করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া যায় কিনা, ভেবে দেখছেন ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীত মামলায় কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা এখনও সংগ্রহ করতে পারেনি ইডি আধিকারিকরা। হাসপাতালে সুজয়কৃষ্ণ বার বার অসুস্থ হয়ে পড়ায় সেই কাজ সম্ভব হয়নি কেন্দ্রীয় আধিকারিকদের। গত শুক্রবার কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি সেরে ফেলেছিল ইডি। সেইমতো এসএসকেএমে পৌঁছে গিয়েছিল অ্যাম্বলেন্সও। কিন্ত সুজয়কৃষ্ণকে হাসপাতাল থেকে বের করা সম্ভব হয়নি।

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের