কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে স্বচ্ছতা অভিযানে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাজার পরিদর্শনে গিয়ে ফুটপাত জুড়ে বেআইনি দোকান ও অপরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। ব্যবসায়ীদের সতর্ক করে মন্ত্রী জানান, নির্দিষ্ট বরাদ্দ এলাকার বাইরে দোকান সম্প্রসারণ করা যাবে না। নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পরিদর্শনের সময় অগ্নিমিত্রা পাল বলেন, দীর্ঘদিন ধরে বাজারের উন্নয়ন কার্যত থমকে রয়েছে। দোকানের সামনে আবর্জনা ফেলে রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব নিয়ে ব্যবসায়ীদের কড়া বার্তা দেন তিনি। তাঁর স্পষ্ট নির্দেশ, নিয়মিত জঞ্জাল পরিষ্কার না হলে পুরসভার পক্ষ থেকে জরিমানা করা হবে। পাশাপাশি অবৈধ পার্কিং ও বেআইনি বিজ্ঞাপনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পুরসভার যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

উল্লেখ্য, এর আগের দিন গড়িয়াহাট পুর বাজার পরিদর্শনেও একই ধরনের চিত্র দেখে ক্ষুব্ধ হয়েছিলেন মন্ত্রী। বাজারের ভিতরে ও বাইরে আবর্জনার স্তূপ, দোকানদারদের দখলে হাঁটার রাস্তা ও ফুটপাথ, ছাদ থেকে জল পড়ে জমে থাকা নোংরা পরিবেশ এবং কর্মী-আধিকারিকদের উদাসীনতা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান তিনি। বাজারের সামগ্রিক পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন। গড়িয়াহাট বাজারে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি পুর কর্মী ও আধিকারিকদের ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, নির্দিষ্ট সময়ের মধ্যে বাজারের হাল ফিরিয়ে আনতে হবে। ১৫ দিন পর তিনি ফের পরিদর্শনে এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন। 

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): মধ্যাহ্নভোজের বিরতি, ভারত ৪১৯/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০