খিদিরপুর থেকে মাদক পাচার চক্রের ৬ পাণ্ডা গ্রেফতার, আটক ৩৬ কেজি গাঁজা

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন সংলগ্ন বিদ্যাসাগর সেতুর পাশে খিদিরপুরে ফুটপাত থেকে ছয়জনের একটি মাদক পাচারের চক্রকে ধরল কলকাতা গোয়েন্দা পুলিশ। ওই চক্রের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৬কেজি গাঁজা(Ganja)। ধৃতদের নাম দীপঙ্কর মন্ডল, প্রীতম অধিকারী, মৃত্যুঞ্জয় মন্ডল, বিশ্বজিৎ ভান্ডারী, রূপক যাদব, সমীর কয়াল। ধৃতদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা থানায় এলাকায়। ধৃতদের বিরুদ্ধে কলকাতা পুলিশের হেস্টিংস থানায়(Hestings P.S.) মাদক পাচার বিরোধী আইনে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, দীপক মন্ডল এর বাড়ি ফলতা থানায় এলাকার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ মামুদপুরে। প্রীতম অধিকারীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকার জয়রামপুরে।

বিশ্বজিৎ ভান্ডারীর বাড়ি দক্ষিণ মামুদপুরে। রূপক জাতকের বাড়ি দক্ষিণ আলেতে। দীপঙ্কর মন্ডল এর বাড়ি দক্ষিণ মামুদপুরে। সমীর কয়েলের বাড়ি দক্ষিণ মামুদপুর এলাকায়। এরা প্রত্যেকে খিদিরপুরের কেপি রোডের দক্ষিণ দিকের ফুটপাতে একটি সিইএসসির(CESC) পোলের সামনে জড়ো হয়েছিল হয়েছিল।  ধৃতরা এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করত তা জানতে তদন্ত শুরু হয়েছে। ক্রমাগত শহরের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক পাচার চক্র একের পর এক গ্রেফতার হচ্ছে।

এবার নবান্নের থেকে কিছুটা দূরে বিদ্যাসাগর সেতুর(Vidyasagar Setu) পাশে খিদিরপুরে মাদক পাচার করতে গিয়ে ধরা পরল ৬জনের এই চক্র। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে এবং এই চক্রটি কতদিন ধরে এই ধরনের মাদক পাচার করছিল এবং কোথায় কোথায় তাদের জাল বিস্তৃত রয়েছে তা জানতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে।

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের