আপনার আধার কার্ডের Biometric কী Lock আছে, না হলেই কিন্তু বিপদ

ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকা আধারের Biometric Lock না থাকার কারণে CSP ব্যবহার করে প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইবার জালিয়াতির(Cyber Crime) ঘটনা কিছু নতুন নয়। এবার এক নয়া কায়দায় সাইবার জালিয়াতির ঘটনা সামনে এসেছে। এই পদ্ধতিতে দেখা যাচ্ছে প্রতারকদের কোনও ফোন আসেনি প্রতারিতের কাছে। তারা WhatsApp-এ বা Mail-এও কোনও Link পাঠায়নি। কাউকে OTP, Debit Card’র নম্বর বা ATM’র পিনও শেয়ার করা হয়নি। তবুও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে গিয়েছে টাকা। বর্তমানে এই নয়া কায়দা প্রয়োগ করে জালিয়াতি শুরু করেছে প্রতারকরা। ঘটনার তদন্তে নেমে সাইবার ক্রাইমের বিশেষজ্ঞরা দেখছেন, ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকা আধারের Biometric Lock না থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। তাই জালিয়াতদের হাত থেকে বাঁচতে নাগরিকদের আধারের Link করে রাখার পরামর্শ দিচ্ছে বিধাননগর পুলিস কমিশনারেট।

আরও পড়ুন হড়পা বান, সঙ্গে ধস, কাঠগড়ায় সেবক রংপো রেল প্রকল্প

কিন্তু কীভাবে Lock করতে হবে আধারের Biometric? এই নিয়ে বিধাননগর সিটি পুলিশের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রথমে গুগলে গিয়ে নিজের আধারকার্ড অ্যাকাউন্টে ঢুকতে হবে। একটি OTP আসবে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে। সেই OTP দেওয়ার পর আধারের অ্যাকাউন্ট খুলবে। সেখানে Biometric Lock করার অপশন রয়েছে। তা Lock করে দিতে হবে। তবে Lock থাককালীন সিমকার্ড তোলা কিংবা অন্যান্য কাজে Biometric ব্যবহার করা যাবে না। তখন একইভাবে গুগলে গিয়ে আবার Biometric Unlock করে দিতে হবে। এই সমস্ত কাজে অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে Unlock করা যায়। কাজ মিটে গেলে আবার Lock করে দিলেই হয়ে যাবে। কারণ Biometric Lock করে রাখলে প্রতারকরা এই ধরনের অপরাধ করতে পারবে না।  

আরও পড়ুন ঘুরপথে বিজেপির হাত শক্ত করার পথে কুড়মি নেতারা

একই সঙ্গে তদন্তকারীরা জানিয়েছেন, এতদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের ঘটনা ঘটত। এ ক্ষেত্রে গ্রাহকদেরও ত্রুটি ছিল। তাঁরা কোনও না কোনও সময় প্রতারকদের দ্বারা প্রভাবিত হয়ে Debit Card’র নম্বর, ATM’র পিননম্বর বা OTP শেয়ার করে দিতেন। অথবা WhatsApp-এ আসা অজানা Link খুলে ফেলতেন। কিন্তু বর্তমানে বেশ কিছু অভিযোগ পুলিশ পেয়েছে যেখানে কেউ কোনও কিছু শেয়ার করেননি। ক্লিকও করেননি লিঙ্কে। কিন্তু টাকা গায়েব হয়ে গিয়েছে অ্যাকাউন্ট থেকে। তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার অফিসাররা বুঝতে পারেন, ‘Customer Service Point’ বা CSP ব্যবহার করে প্রতারকরা এই কাজ করেছে। বায়োমেট্রিক এবং আধারকার্ডের নম্বর ব্যবহার করে এখন টাকা তোলা যায়। যাঁদের আধারের Biometric Lock করা নেই তাঁদের টাকা গায়েব করতে পারে প্রতারকরা।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে