১৫ লাখ টাকা তোলাবাজি মামালায় হাই কোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা কীর্তির

১৫ লক্ষ টাকা তোলাবাজির মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ লক্ষ টাকা তোলাবাজি মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। এই মামলায় গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আর্জির প্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর কীর্তি আজাদকে রক্ষা কবচ দেয় কলকাতা হাই কোর্ট। কিন্তু তদন্তে সবরকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। আদালতের নির্দেশ অনুযায়ী, আজ, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ভবানী ভবন পৌঁছন মমতাপন্থী এই সাংসদ। যদিও এই মামলায় কীর্তি বরাবরই দাবি করে এসেছেন যে, তিনি কোনও অপরাধ করেননি। তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সেই সংক্রান্ত সমস্ত প্রমাণও আছে তাঁর কাছে। তোলাবাজির কোনও ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। তবুও তিনি তদন্তে সমস্ত সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। সেইমতো আজ তিনি নির্দিষ্ট সময়ে সিআইডির ভবানী ভবন সদর দফতরে পৌঁছেছেন।

জানিয়ে রাখি, তাঁর বিরুদ্ধে এক ব্যবসায়ীর থেকে ১৫ লক্ষ টাকার তোলা চেয়ে হুমকির অভিযোগ উঠেছে। জানা যায়, গত বছরের ২১ মে কীর্তির দুর্গাপুরের বাংলোয় এক ব্যবসায়ীকে ফোন করে ডাকা হয়েছিল। সেখানে ব্যবসায়ী গেলে তাঁর থেকে প্রভাব খাটিয়ে ১৫ লক্ষ টাকা তোলা চান কীর্তির এক সহযোগী। বলা হয়, ওই টাকা না দিলে ব্যবসায়ীর রান্নার গ্যাসের ব্যবসা বন্ধ করে দেবেন। ওই ঘটনার অডিও রেকর্ড করা হয়। তার প্রেক্ষিতেই কীর্তি-সহ তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। এফআইআর দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

পরবর্তী সময়ে সিআইডি ঘটনার তদন্তভার নিয়ে তাঁকে তলব করে। এরপরেই যাবতীয় অভিযোগ অস্বীকার করে কীর্তি দাবি করেন যে, ওই সময় তিনি দুর্গাপুরে ছিলেন না। তিনি আদালতে বিমানযাত্রার তথ্যও জমা দিয়েছেন। কীর্তির যুক্তি, ঘটনার ১৫ মাস পরে কেন তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল? তিনি যে ১৫ লক্ষ টাকা তোলা চেয়েছেন ওই ব্যবসায়ির থেকে তার প্রমাণ কী আছে? এরপরেই আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কীর্তি আজাদ। তাঁকে রক্ষা কবচ দিলেও সিআইডি তলবে তাঁকে যেতেই হবে বলে জানিয়ে দেয় আদালত।

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি