কলকাতা পুরসভার সমবায় নির্বাচনে সবকটি আসনে জয় জয়াকার তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার কো-অপারেটিভ সোসাইটি নির্বাচনে জিতল তৃণমূল। রবিবারের মেঘলা আকাশে উড়ল সবুজ আবির। ২৩ টি আসনের মধ্যে সব কটি জিতে নিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা বরাবরই বামেদের দখলে ছিল। এই প্রথম ওই সংস্থার সব আসন জিতল তৃণমূল কংগ্রেস। মোট ২৩টি আসনের মধ্যে ১১ টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল ঘাসফুল শিবির। বাকি বারোটা আসনে রবিবার ভোটদান পর্ব হয়।

বিকেলে ফল প্রকাশ হতেই দেখা যায় ওই সমবায়ের সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়(MLA Sovondeb Chattapadhay) জানিয়েছেন, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা রয়েছে তার বড় প্রমাণ। দীর্ঘদিন বাদে এই সোসাইটিতে ক্ষমতায় এলো তৃণমূল সব আসনে তৃণমূলের প্রার্থীরা জিতেছে। আগামী দিন এই সমবায় মানুষের জন্য বিশেষত পুরসভার কর্মীদের জন্য কাজ করবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, পুরসভার সমবায় নির্বাচনে বেশ কিছু অভিযোগ তুলেছে, বামেরা। নির্বাচন পুরসভায় পুরসভায় না করে অন্যত্র করা হচ্ছে বলে তারা প্রশ্ন তোলেন।

শুধু তাই নয়, ছুটির দিনে কেন নির্বাচন তা নিয়েও বিরোধিতা করে বামেরা। রবিবার সকালে নির্বাচন শুরুর আগে বামেদের অভিযোগ ছিল নির্বাচনে কারচুপি হচ্ছে। বাম প্রার্থীদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস এইসব অভিযোগ মিথ্যে বলে দাবি করে। অবশেষে সন্ধ্যায় যখন ফলাফল প্রকাশ হয় তখন দেখা যায় সবকটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির