১৫ সেপ্টেম্বরের মধ্যে শহরের সমস্ত ভাঙাচোরা রাস্তা সারাবে পুরসভা, ঘোষণা ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভায় দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৫ ই সেপ্টেম্বর এর মধ্যে শহরের সমস্ত রাস্তায় প্যাচওয়ার্ক/মেরামতির কাজ শেষ করতে হবে। পুজোর আগে সমস্ত ভাঙাচোরা রাস্তা সারাবে কলকাতা পুরসভা(KMC)। বৈঠকে পড়া নির্দেশ কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের।বৈঠকে কলকাতা পুলিশ , দমকল, পি ডবলু ডি, সহ একাধিক দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলকাতা পুরসভার ১৬ টি বোরোর চেয়ারম্যান উপস্থিত ছিলেন। মেয়র ফিরহাদ হাকিমের(Mayor Firhad Hakim) নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য সহ পুর কমিশনার সচিব ও বিভাগীয় ডিজি’রা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৫ ই সেপ্টেম্বর এর মধ্যে শহরের সমস্ত রাস্তায় প্যাচওয়ার্ক/মেরামতির কাজ শেষ করতে হবে। এইচ আরবিসি, পূর্ত ও বন্দর কর্তৃপক্ষকে আবেদন মেয়র-এর।উৎসবের সময় শহরের সমস্ত পে এন্ড ইউজ টয়লেট ২৪ ঘন্টা খোলা রাখতে হবে। পুজোর সময় গুজব কমিটির যে অস্থায়ী টয়লেট (Toilet)থাকবে সেগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে। পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখতে হবে পুজোর সময়।। নজরদারি রাখতে হবে কোথাও যেন বিঘ্ন না ঘটে। শহরে যে সমস্ত রাস্তায় নিয়মিত জমে সেই রাস্তাগুলির স্পেশাল রিপোর্ট পুলিশের কাছে চেয়েছেন মেয়র।

সেই রাস্তা গুলিতে পেভার ব্লক কংক্রিট বসানো হবে।এবার বর্ষায় পুজো। তাই উৎসবের সময় যদি বৃষ্টি হয় সেই অতিবৃষ্টি ঠেকাতে প্রস্তুত থাকবে কলকাতা পুরসভা। আগে থেকে কন্ট্রোলরুম(Controll Room) খোলা থাকবে। সমস্ত পাম্পিং স্টেশন রেডি থাকবে। প্রয়োজনে অস্থায়ী পাম্প এবং নিকাশি মেয়র পরিষদ নজরদারি রাখবেন। প্রয়োজন মত ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা(KMC)।উৎসবের সময় এবং তার আগে পূজোর বাজারে পার্কিং সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছে পুজো বৈঠকে। পার্কিং এর দায়িত্বে থাকা মেয়র পরিষদ দেবাশীষ কুমার(Debashis Kumar) পুলিশের কাছে তুললেন প্রশ্ন। গড়িয়াহাট(Gariahat) এলাকার পার্কিং নিয়ে নাজেহাল কলকাতা পুরসভা। অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে আর্জি মেয়রের।

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

সকাল থেকেই ঝড়-বৃষ্টি, শহর থেকে জেলায় দুর্যোগ শুরু

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

পাহাড় আর কুয়াশার চাদরে মোড়া উত্তরবঙ্গের ‘পাখির স্বর্গ’ লাটপাঞ্চার ঘুরে আসুন

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের