কলকাতায় থাকেন, সম্পত্তি কর দিয়েছেন, নাহলেই কিন্তু দুয়ারে নোটিস

Unit Area Assesment বা এলাকাভিত্তিক করবিন্যাস ব্যবস্থায় এখনও যাঁরা নাম তোলেননি, সেই সব করদাতাদের কড়া বার্তা দিয়ে নোটিস পাঠাতে চলেছে KMC।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতায়(Kolkata) মোট সম্পত্তি করদাতার(Property Tax Payer) সংখ্যা প্রায় ৮ লক্ষ। এদের মধ্যে উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে সংখ্যাটা ৪ লক্ষ ১০ হাজার। সংযুক্ত এলাকায় সম্পত্তি কর প্রদেয়দের সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার। এবার সেই সংখ্যাটাও বাড়তে চলেছে। কেন? কেননা সম্পত্তি কর আদায়ের জন্য Unit Area Assesment বা এলাকাভিত্তিক করবিন্যাস ব্যবস্থায় এখনও যাঁরা নাম তোলেননি, সেই সব করদাতাদের কড়া বার্তা দিয়ে নোটিস পাঠাতে চলেছে কলকাতা পুরনিগম(KMC) কর্তৃপক্ষ। নোটিসে জানানো হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে নয়া ব্যবস্থায় নাম নথিভুক্ত না করলে মোট সম্পত্তি করের ওপর ৩০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি নয়া পদ্ধতিতেই কর মূল্যায়ন করবে পুরনিগম। নতুন এই পদ্ধতির আওতায় এসেছেন ২ লক্ষ ৮০ হাজার বাসিন্দা। নয়া হারে সর্বোচ্চ কর বাড়বে ২০ শতাংশ।

আরও পড়ুন রাজ্যের ৬১৪টি মাদ্রাসায় ১৭২৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

কলকাতা পুরনিগমের সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের আধিকারিকদের দাবি, বারবার অনুরোধের পরেও বাসিন্দাদের থেকে তাঁরা কোনও সহযোগিতা পাচ্ছেন না। ফলে, কঠোর হওয়া ছাড়া কোনও উপায় নেই। সম্পত্তি কর দেওয়ার নতুন পদ্ধতিতে নাম নথিভুক্ত করতে একটি ফর্মপূরণ করতে হয়। যা অনলাইনে যেমন জমা করা যায়, তেমনই বোরো অফিস বা কেন্দ্রীয় কার্যালয়েও জমা হয়। তবে, তাতে সে ভাবে সাড়া মিলছে না। সে কারণেই কঠোর হওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই বলেই দাবি পুরআধিকারিকদের। কোভিডের সময়ে আয় তলানিতেও পৌঁছলেও খরচ বেড়েছে অনেকটাই। সঞ্চিত অর্থও তেমন নেই। তাই নয়া পদ্ধতিতে সম্পত্তি কর আদায় খুবই জরুরি।

আরও পড়ুন সরকারি জমিতেও গড়া যাবে বেসরকারি শিল্পকারখানা, সিদ্ধান্ত রাজ্যের

২০১৭-য় Unit Area Assesment চালু করে পুরনিগম। লক্ষ্য ছিল, আয় বাড়ানো। কিন্তু দেখা যায় ২০১৭-র এপ্রিল থেকে ২০২৩-এর ৩০ এপ্রিল পর্যন্ত নয়া পদ্ধতির আওতায় নাম নথিভুক্ত করেছেন মাত্র ৩০ শতাংশ সম্পত্তি করদাতা। ফলে, সম্পত্তি কর থেকে যে বাড়তি অর্থ আদায়ের কথা ছিল, বাস্তবে তা হচ্ছে না। তাই যে সমস্ত বাসিন্দা এখনও নয়া পদ্ধতিতে কর দেওয়ার জন্য নাম নথিভুক্ত করাননি, তাঁদের বাড়িতে নোটিস পাঠিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হবে—এমনটাই ঠিক হয়েছে। ওই নোটিসে জানানো হবে, Unit Area Assesment ওই সময়ের মধ্যে না করিয়ে থাকলে পুরনিগম নিজে থেকেই নতুন পদ্ধতিতে পুরকরের বিল পাঠাবে।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক