কসবায় জাভেদ খানের অফিসে নোটিস কলকাতা পুরসভার, সরগরম এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবার বিধায়ক জাভেদ খানের অফিসে নোটিস দিল কলকাতা পুরসভা। ওই অফিসের প্রয়োজনীয় কাগজপত্র অবিলম্বে কলকাতা পুরসভায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়ক জাভেদ খান(MLA Javed Khan) জানিয়েছেন, এই অফিসটি তাঁর দীর্ঘদিনের এবং এর বৈধ কাগজপত্র তার কাছে আছে। তিনি নোটিসের নির্দেশ মেনে সমস্ত কাগজপত্র পুরসভায় জমা দেবেন। কসবার একতলার এই অফিসটিকে ঘিরে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। রবিবার দুপুরে জাভেদ খানের অফিসের বাইরের দেওয়ালে নোটিস সাঁটানো হয়েছে কলকাতা পুরসভার(KMC) পক্ষ থেকে।

যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অন্যদিকে রবিবার সকাল থেকে কসবা, বেলেঘাটা, তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে কলকাতা পুরসভা। রবিবার সকাল হতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অ্যাকশন মুডে নেমেছে তাঁরা। এদিন কসবায় একটি বেআইনি ৫ তলা বাড়ি ভাঙার কাজ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত হন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সকালে  বেলেঘাটাতেও অভিযান চালানো হয়েছে। সেখানে প্রমোটার রাজু নস্করের তৈরি দু’টি বাড়িও ভাঙার কাজ শুরু করে পুরসভা। অন্যদিকে, কসবাতে যে ৫ তলা বাড়ি ভাঙা হচ্ছে সেটির সঙ্গে সোনা পাপ্পুর যোগ রয়েছে বলে জানা গিয়েছে। 

ক্ষমতায় আসার পরে রাজ্যের বিজেপি সরকার ঘোষণা করেছিল, কোনও রকম বেআইনি নির্মান বরদাস্থ করা হবে না। যেসকল বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলো ভেঙে ফেলা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেইমতো রবিবার সকাল হতেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কসবায় পৌঁছে যায় পুরসভার পক্ষ থেকে আধিকারিকরা। তারপরেই শুরু হয় ওই অবৈধ নির্মাণ ভাঙার কাজ। বুলডোজার ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে। এই নির্মাণের সঙ্গে সরাসরি সোনা পাপ্পুর যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সোনা পাপ্পু।

অন্যদিকে, কসবার পাশাপাশি বেলেঘাটাতেও অবৈধ নির্মাণ ভাঙার কাজ চালানো হয়। সেখানে প্রমোটার রাজু নস্করের তৈরি দু’টি বাড়িও ভাঙার কাজ করে পুরসভা। ইস্ট কুলিয়া রোড ও বারোয়ারিতলায় রয়েছে এই ২ টি বাড়ি। কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে বাড়ি ২টি পুরোপুরি বেআইনি বলে সূত্রের খবর।

পার্টি অফিসে মজুত অস্ত্র-বোমা! গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা

১১ জনকে ধর্ষণ করে খুন, ১২ বছরেও ফাঁসির সাজা কার্যকর হয়নি ধর্ষকের

৫২ টাকার সিগারেট-গুটখা চুরি, ২০ বছর বাদে বেকসুর আসামি

বাজারে জল নিকাশি বন্ধ করে গজিয়ে উঠেছে বহুতল, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন সিঙ্গুরের বিধায়ক

রান্না করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মা, ছেলে পাচ্ছে বিয়ের প্রস্তাব

‘রাজা শিবাজী’-তে ১০ বছরের ছোট রিতেশের মায়ের চরিত্রে ভাগ্যশ্রী, কেমন অভিজ্ঞতা অভিনেত্রীর?

‘পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন’, কটাক্ষ সুকান্তর

টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল কুকুর, পিলে চমকানো কাণ্ড বিজনৌরে

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

কসবায় জাভেদ খানের অফিসে নোটিস কলকাতা পুরসভার, সরগরম এলাকা

খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষীকান্ত সাউ

আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য