কলকাতার বস্তিবাসীর ঘরে ঘরে জলের লাইন পৌঁছে দেবে শহরের পুরনিগম

কলকাতা পুরনিগম চাইছে শহরের বস্তিবাসীদের রান্নাঘরে জলের লাইন পৌঁছে দিতে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন মহানগরের প্রতিটি বস্তিবাসী মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগমের(KMC) তথ্য অনুসারে এই মুহূর্তে শহরে বস্তির(Slum) সংখ্যা কমবেশি ৩১০০টি। আবার শহরে মোট লোকসংখ্যা কমবেশি ১৫ লক্ষ। এই ১৫ লক্ষ মানুষ বসবাস করেন শুধুমাত্র কলকাতা পুরনিগম এলাকায়। এর মধ্যে বৃহত্তর কলকাতা বা শহরতলির জনসংখ্যাকে ধরা হয়নি। এবার সেই শহরের বুকে বসবাসকারী বস্তিবাসীদের জন্য এক বড় পদক্ষেপ নিল ফিরহাদ হাকিমের(Firhad Hakim) নেতৃত্বাধীন কলকাতা পুরনিগম। সেই সিদ্ধান্তের জন্য এবার থেকে আর কলকাতার(Kolkata) বস্তিবাসীদের বিশেষ করে মহিলাদের আর রাস্তায় গিয়ে টাইম কলের কাছে গিয়ে জল নেওয়ার জন্য লাইন দিতে হবে না। কেননা কলকাতা পুরনিগম চাইছে তাঁদের রান্নাঘরে জলের লাইন(Water Connection to every Slum Dwellers Kitchen) পৌঁছে দিতে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন মহানগরের প্রতিটি বস্তিবাসী মানুষ। বিশেষত পুরনিগম এলাকার মহিলারা।

আরও পড়ুন, নবান্নে কুড়মি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতায় বিভিন্ন এলাকায় যে সমস্ত আলিগলিতে রাস্তার কল আছে সেখানে সকালে, দুপুরে, বিকালে, রাতে দেখা যায় জলের জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে। সেখানে ভিড় থাকে মহিলাদেরই। এমনকি কে আগে জল নেবেন, কটা পাত্রে জল নেবেন সেই নিয়ে নিত্যদিন সেখানে ঝগড়াঝাঁটি লেগে থাকে। এই সব কলতলাকে পুরনিগমের পরিভাষায় বলা হয় Stand Post। শহরজুড়ে এই ধরনের Stand Post’র সংখ্যা খুব কম করেও ২০ হাজার। উত্তর হোক কী দক্ষিণ, পূর্ব হোক কী পশ্চিম, কলকাতার বস্তি এলাকায় নজর গেলেই দেখা যায় বস্তিবাসী মহিলারা রাস্তার কলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সারাদিনের জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করতে৷ আবার অনেক ক্ষেত্রেই রাস্তায় কল থাকায় জল নিলেও সেই কল রক্ষণাবেক্ষণ করেন না স্থানীয় মানুষজন। ফলে বহু ক্ষেত্রে খোলা থাকায় পানীয় জল অপচয় হয়৷ অনেক ক্ষেত্রে আবার Stand Post’র নট খারাপ থাকায় জল বয়ে যায়৷   

আরও পড়ুন, প্রেমিকার নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রেমিক

একদিকে যখন এই ছবি অন্য দিকে শহরের বিভিন্ন প্রান্তে অভিযোগ ওঠে পরিস্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার। তাই এই সমস্যার সমাধানে এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরনিগমের পানীয় জল সরবরাহ বিভাগ৷ কলকাতা পুরনিগম সূত্রে খবর, সিদ্ধান্ত নেওয়া হয়েছে বস্তি এলাকায় আর Stand Post রাখা হবে না৷ পরিবর্তে বস্তিবাসী মানুষের ঘরে ঘরে পানীয় জলের সংযোগ দেওয়া হবে৷ এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে খুবই উপকৃত হবেন শহরের বস্তিবাসীরা। রাস্তায় আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না তাঁদের। যতটা প্রয়োজন ততটা জল ভরে নিতে পারবেন তাঁরা। ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডের বস্তি এলাকায় ট্যাঙ্ক করে ২৪ ঘণ্টা জল সরবরাহ ব্যবস্থা করা হয়েছে৷ তবে নতুন পদ্ধতিতে সব থেকে সাশ্রয় হবে পানীয় জলের।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের