কলকাতা বিমানবন্দরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার প্রজাতন্ত্র দিবসের দুপুরে কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী ইম্ফল থেকে আগত এক যাত্রী। গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন এই যাত্রী। গত কয়েকদিন ধরেই তিনি কলকাতা বিমানবন্দর(Kolkata Airport) চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন। সূত্রের খবর, সাধারণতন্ত্র দিবসের দুপুরে তাকে বিমানবন্দরে ঘুরতে দেখে প্রথমে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরেই কলকাতা বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার(Departure Fly Over) থেকে সকলের নজর এড়িয়ে তিনি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।

পুলিশ সূত্রে খবর, ২৩ জানুয়ারি একটি বেসরকারি বিমানসংস্থার বিমানে সন্ধ্যার সময় কলকাতায় আসেন তিনি। তার নাম ওই নাম রঞ্জন সিংহ। তিনি মণিপুরের বাসিন্দা। বয়স আনুমানিক (৫০)। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ বারাসত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কেন সে আত্মহত্যা করল তা জানতে বিমানবন্দরে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় ওই যাত্রী নিচে পড়েছিলেন।

এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর এলাকায় বাইরে থাকা সমস্ত সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কতক্ষণ ধরে ওই যাত্রী কোথায় কোথায় বিমানবন্দরের চত্বরে ঘুরছিল কারো সাথে কথা বলেছে কিনা তার আচরণ সেই সময় কেমন ছিল সবটাই খতিয়ে দেখছে বিমানবন্দর পুলিশ।তবে আত্মহত্যা না খুন সেটা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এয়ারপোর্ট থানার তরফ থেকে যোগাযোগ করা হয়েছে বারাসাত জেলা হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের