কলকাতা বিমানবন্দর সংলগ্ন হোটেল থেকে ভিন রাজ্যের বাসিন্দার ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা বিমানবন্দর: কলকাতা বিমানবন্দর সংলগ্ন হোটেল থেকে ভিন রাজ্যের বাসিন্দার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রহস্য। হোটেল সূত্র মারফত খবর, গত ১৩ ই জুলাই আন্দামান নিকোবর এর বাসিন্দা আর শ্রীনিবাসা রাও তিনি কলকাতায় এসেছিলেন কর্মসূত্রে এবং বিমানবন্দর সংলগ্ন হোটেলেই তিনি ওঠেন। দুদিনের জন্য হোটেলের রুম(Hotel Room) বুক করেছিলেন। ১৫ তারিখ চেক আউট করার কথা ছিল কিন্তু চেক আউটের সময় পার হয়ে গেলেও তিনি চেক আউট করেননি। এরপরেই হোটেলের কর্মচারীরা দরজার নক করলেও কোনো রকম সাড়া না মেলায় খবর যায় বিমানবন্দর থানায়।

বিমানবন্দর থানার(Airport P.S.) পুলিশ এসে দীর্ঘক্ষন ধরে নক করে কোনরকম সারা না মেলায় দরজা ভেঙে দেখেন নাইলন দড়ি পাখার সঙ্গে কষে বেঁধে খাটের ওপর বসা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালে(Barasat Hospital) পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

পরিবারকে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে।তবে কি কারণে ভিন রাজ্যের বাসিন্দা হোটেলে আত্মহননের পথ বেছে নিলেন সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিমানবন্দর থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অর্থাৎ মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী আধিকারিকেরা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের