মহানগরে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে জারি নির্দেশিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘন কুয়াশায় মুড়েছে মহানগর। সামনে গাড়ি এসে গেলেও সেটা দেখা যাচ্ছে না। কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। আর তার জেরেই মহানগরে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এবার তা নিয়েই সতর্ক করল লালবাজার। মহানগরে ঘন কুয়াশার কারণে কলকাতা জুড়ে বাড়ছে দুর্ঘটনা। এমনটাই জানিয়েছে লালবাজার। 

জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে মহানগরে প্রায় ৪২টি পথ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তারমধ্যে ১৮টি মোটরবাইক দুর্ঘটনা। এবার এই দুর্ঘটনা এড়াতেই পথে নামল লালবাজার। দুর্ঘটনা এড়াতে  বাধ্যতামূলক ভাবে ‘শোল্ডার লাইট’ পরার নির্দেশ দিয়েছে এবং দৃশ্যমানতা বাড়াতে ‘নিয়ন জ্যাকেট’ পরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে রাস্তায় রাস্তায় ফ্লুরোসেন্ট রিফ্লেক্টর লাগানোতেও  ওপর জোর দিয়েছে লালবাজার।  এছাড়াও রাতের বেলা গাড়ি চালালে ফগ লাইট জ্বালানোর নির্দেশ দিয়েছে লালবাজার। তবে, পথ দুর্ঘটনা যাতে না হয় তাঁর জন্য সর্বদাই চেষ্টা করে চলেছে লালবাজার। ইতিমধ্যেই গাড়ি চালাবার সময় চালকদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

প্রসঙ্গত আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আগামী বেশ কয়েকদিন সকালে এবং রাতে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি চলবে শৈত্যপ্রবাহ। আর তাঁর জেরেই মহানগরে কমবে দৃশ্যমানতা। তাই ঘন কুয়াশার কারণে  যারা বাইক বা গাড়ি চালায় তাদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় । উল্লেখ্য, এই ঘন কুয়াশা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকারক। তাই মহানগরে কুয়াশা বাড়ায় বাড়ছে উদ্বেগ।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে