নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। শহরের পরিকাঠামোয় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবার ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনার কথা জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, এই উদ্যোগের মাধ্যমে কলকাতার নগর পরিষেবায় আসবে নতুন মাত্রা। 

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, বিশ্বের উন্নত শহরগুলির আদলে কলকাতার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অত্যাধুনিক ডিজিটাল হোর্ডিং বসানো হবে। প্রাথমিকভাবে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোডকে এই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জায়গায় ডিজিটাল ডিসপ্লে স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। সেখানে সপ্তাহান্তে ফুটবল বিশ্বকাপের ম্যাচও সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। শুধু ডিজিটাল হোর্ডিং নয়, , শহরের বাসযাত্রীদের জন্যও আনা হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা। পরিকল্পনা অনুযায়ী, নতুন ডিজিটাল বাসস্ট্যান্ডগুলি সম্পূর্ণভাবে সৌরশক্তি চালিত হবে। ফলে বিদ্যুতের অতিরিক্ত খরচ ছাড়াই পরিষেবা চালানো সম্ভব হবে।

আরও পড়ুন: আত্মঘাতী কলেজ ছাত্রী! প্ররোচনার অভিযোগে গ্রেফতার উড়িষ্যার মন্ত্রীর ভাইপো

এই স্মার্ট বাসস্ট্যান্ডগুলিতে থাকবে মোবাইল চার্জিংয়ের সুবিধা, বাসের সময়সূচির রিয়েল-টাইম আপডেট। যাত্রীরা সহজেই জানতে পারবেন কোন বাস কখন আসবে। এছাড়াও শিশুদের সঙ্গে যাতায়াতকারী মায়েদের সুবিধার জন্য ডায়পার পরিবর্তনের বিশেষ ব্যবস্থাও রাখা হবে। মন্ত্রী আরও জানান, এই প্রকল্প শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না। ধাপে ধাপে রাজ্যের অন্যান্য শহরাঞ্চলেও একই ধরনের ডিজিটাল বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। এর পাশাপাশি নাগরিক সমস্যার দ্রুত সমাধানের উদ্দেশ্যে সম্প্রতি পুর ও নগরোন্নয়ন দফতর একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। এই নম্বরে ফোন করে সাধারণ মানুষ জল জমা, ডেঙ্গি সংক্রান্ত সমস্যা, রাস্তার বেহাল অবস্থা কিংবা বেআইনি নির্মাণের মতো বিষয় সম্পর্কে অভিযোগ জানাতে পারেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

স্পেনের পর‌ এবার উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে, গ্যালারিতে বসে খেলা দেখলেন ভোজিনহার মা

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

আত্মঘাতী কলেজ ছাত্রী! প্ররোচনার অভিযোগে গ্রেফতার উড়িষ্যার মন্ত্রীর ভাইপো

কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?