নেতাজির ট্যাবলো বাদ কেন? হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

নেতাজির ট্যাবলো নিয়ে লঙ্কা কাণ্ড বেঁধে গিয়েছে গোটা দেশে। বাংলার প্রস্তাবিত নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলোকে 'তুচ্ছ' কারণ দেখিয়ে বাতিল করেছে প্রতিরক্ষামন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজির ট্যাবলো নিয়ে লঙ্কা কাণ্ড বেঁধে গিয়েছে গোটা দেশে। বাংলার প্রস্তাবিত নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলোকে ‘তুচ্ছ’ কারণ দেখিয়ে বাতিল করেছে প্রতিরক্ষামন্ত্রক। চলতি বছরে নেতাজির ১২৫ তম জন্মদিবস। সেই কথা মাথাতে রেখেই বাংলার ট্যাবলোর বিষয় ছিল নেতাজি ও আইএনএ। কিন্তু কেন্দ্রের তরফে প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে বাদ দেওয়া হয় নেতাজি বিষয়ক ট্যাবলো। যা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই মামলা।

জনস্বার্থ মামলাকারী আইনজীবীর প্রশ্ন ঠিক কী কারণে বাতিল হল নেতাজির ট্যাবলো? কেন্দ্রের যুক্তি তুচ্ছ। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বাংলার ট্যাবলো বাতিল করায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দেন। ট্যাবলো গ্রহণ করার জন্য প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিবেচনার জন্য আর্জি জানান বিজেপি নেতা তথাগত রায়। কিন্তু তাতেও হেলদোল নেই কেন্দ্রের। কিছুদিন আগেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

চিঠিতে তিনি জানান, ‘আমি আপনাকে এ ব্যাপারে নিশ্চিত করতে চাই গণতন্ত্র দিবসের প্যারেডে যে সব ট্যাবলো অংশ নেয় তা বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত পারদর্শীতা কাজ করে। বিভিন্ন ক্ষেত্রের বিদ্বজ্জনেদের সমিতি, যার মধ্যে শিল্পকলা, সঙ্গীত কিংবা সংস্কৃতি জগতের লোকরা থাকেন। যারা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পাঠানো প্রস্তাব খুব ভালভাবে দেখে তারপরই নিজেদের সিদ্ধান্ত জানায়। এই চয়ন প্রক্রিয়ার মাধ্যমেই ২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২১ সালে পশ্চিমবঙ্গ সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে আপনাকে জানাতে চাই এবার ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাবের মধ্যে ১২টিকে অনুমোদন দেওয়া হয়েছে।’

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে