বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁকুড়গাছিতে বিজেপি নেতা ও অভিজিৎ সরকার খুনের মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম অভিযুক্তের তালিকায় হয়েছে। শুক্রবার পরেশ পালের আগাম জামিন মামলার শুনানিতে সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। আদালতের পর্যবেক্ষণ তদন্তকারীরা সঠিকভাবে তদন্ত করছেন না। এই মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। এই মামলায় গত ২ জুলাই দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই আদালতে। বিজেপি নেতাকে খুনের ঘটনায় নারকেলডাঙা থানার(Narkeldanga P.S.) পুলিশ প্রথমে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। পরে আদালতের নির্দেশে এই ঘটনা তদন্ত শুরু করে সিবিআই। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সিবিআই (CBI)প্রথম অতিরিক্ত চার্জশিট জমা দেয় আদালতে।

তাতে কুড়ি জনের নাম অভিযুক্ত রয়েছে বলে উল্লেখ করে সিবিআই। গত ২ জুলাই দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিয়ে তাতে নামের তালিকা অন্তর্ভুক্ত করা হয় তৃণমূলের বিধায়ক পরেশ পাল, কলকাতা পৌরসভার মেয়র পারিষদ (বস্তি) সদস্য স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের। শুক্রবার আদালতের প্রশ্নের উত্তরের সিবিআই আইনজীবী দাবি করেন বিজেপি নেতাকে খুনের দশ দিন আগে একটি সভায় পরেশ পাল হুমকি দিয়েছিলেন ‘দেখে নেব’। পাল্টা সিবিআইয়ের কাছে আদালত জানতে চায় সেই ভিডিও বাংলা থেকে ইংরেজি অনুবাদ Case ডাইরিতে অন্তর্ভুক্ত আছে কিনা। এছাড়া আর কোন তথ্য প্রমাণ আছে কিনা সেটা আগামী শুনানির দিন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফে।

আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও অশান্তি ছড়িয়ে পড়েছিল। সেই সময় ভোট পরবর্তী হিংসায় পূর্ব কলকাতার কাঁকুড়গাছিতে মৃত্যু হয়েছিল বিজেপি নেতা অভিজিৎ সরকারের(BJP Leader Avijit Sarkar)। অভিযোগ ছিল তার গলায় তার পিছিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই অভিযোগ করেছিলেন অভিজিৎ সরকারের পরিবারের সদস্যরা। সেই খুনের ঘটনায় সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। সঠিকভাবে তদন্ত সিবিআই করছে না বলেও হাইকোর্টের বিচারপতি মন্তব্য করেন ।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?