পার্থকে ৪ সপ্তাহ তলব করতে পারবে না সিবিআই: ডিভিশন বেঞ্চ

ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল এসএসসি সংক্রান্ত কোনও মামলায় একদিন রায় দিতে পারবে না ডিভিশন বেঞ্চ। এদিন সেই স্থগিতাদেশ বেড়ে হল ১ মাস।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বুধবার হাইকোর্টের (High Court) রায়ে বড়সড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhay)। আগামী ৪ সপ্তাহ তাঁকে জেরা করতে পারবে না সিবিআই। এমনই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। বিচারক জানিয়েছেন, আগামী চার সপ্তাহ সিবিআই তাঁকে তলব বা জেরা করতে পারবে না কোনও মতেই। প্রসঙ্গত, গত মঙ্গলবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, এসএসসি সংক্রান্ত মামলায় পার্থকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এমনকি প্রয়োজনে গ্রেফতার। শুধু তাই নয়, এও নির্দেশ দেওয়া হয়, উডবার্নে ভর্তি হতে পারবেন না তৎকালীন শিক্ষামন্ত্রী। এরপরেই পার্থকে বিকেলের মধ্যে তলব করেছিল সিবিআই। তবে সিঙ্গেল বেঞ্চের সেই রায়ে মঙ্গলবারই স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ।

সিঙ্গেলবেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তখন ডিভিশন বেঞ্চের বিচারপতি জানতে চান, সিঙ্গেল বেঞ্চের রায় আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে কি না। জানা যায়, তখনও তা আপলোড হয়নি। তখন সিঙ্গেল বেঞ্চের এই রায়ের ওপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। বলা হয়েছিল, বুধবার সকাল সাড়ে দশটায় এই মামলার শুনানি। বুধবারের সেই মামলাতেই আপাতত স্বস্তি পেলেন পার্থ।  

পরবর্তী শুনানি হবে আগামী ১৩ মে। প্রসঙ্গত, গত মঙ্গলবারেই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল এসএসসি সংক্রান্ত কোনও মামলায় একদিন রায় দিতে পারবে না ডিভিশন বেঞ্চ। এদিন সেই স্থগিতাদেশ বেড়ে হল ১ মাস। ডিভিশন বেঞ্চের নির্দেশ, এসএসসি (SSC) গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আপাতত কোনও রায় দিতে পারবে না সিঙ্গেল বেঞ্চ। ডাকতে পারবে না সিবিআই (CBI)-ও।  

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি