আতঙ্কের নাম কলকাতা মেট্রো! সকালের পর সন্ধ্যায় ফের বিপর্যস্ত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যযাত্রীদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কলকাতা মেট্রো। কখনও লাইনে আত্মহত্যার চেষ্টার জন্য বন্ধ পরিষেবা। কখনও দরজা বন্ধ না হওয়ার জন্য থমকে যাচ্ছে পরিষেবা। কখনও পিলারে ফাটলের জন্য বন্ধ করে দিতে হচ্ছে গোটা স্টেশন। বৃহস্পতিবার সকাল আর সন্ধ্যায় কলকাতা মেট্রোয় জোড়া বিভ্রাটে নাকাল হলেন হাজার-হাজার নিত্যযাত্রী। বাড়ি ফিরতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বাড়িমুখো অফিস যাত্রীদের। যদিও হুঁশ ফিরছে না মেট্রো কর্তৃপক্ষর। বছর কয়েক আগেও পাতাল যাত্রা এতটা ভয়ঙ্কর ছিল না।

বৃহস্পতিবার সকালেই টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দীর্ঘক্ষণ পরিষেবা বন্ধ হয়ে ছিল। অফিস টাইমে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। পরিষেবা স্বাভাবিক হতে বেশ বেলা গড়িয়ে যায়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তার কয়েক ঘন্টার ব্যবধানে ফের ভর সন্ধ্যায় দরজা বিভ্রাটের জেরে স্তব্ধ হয়ে গেল মেট্রোর পরিষেবা। সন্ধে সাড়ে ছয়টা নাগাদ শোভাবাজার স্টেশনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোর দরজা বন্ধ করা যাচ্ছিল না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সমস্ত যাত্রীদের নামিয়ে রেকটি দক্ষিণেশ্বরের দিকে নিয়ে যাওয়া হয়। শোভাবাজার স্টেশনে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ফলে স্টেশনে স্টেশনে ভিড় জমে যায়। অনেকেই পাতাল রেলের উপরে ভরসা না করে অটো ও বাসে চেপে বাড়ির পথ ধরেন।

এক দিকে পরিষেবা স্বাভাবিক রাখতে পারছে না, তার পরে যাত্রীদের সুবিধার কথা মাথায় না রেখে খেয়াল খুশিমতো সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিনই মেট্রোর তরফে জানানো হয়েছে ‘আগামী ৩১ অগস্ট বেলা ৪ টে পর্যন্ত মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত কোনও মেট্রো চলবে না। ৩০ অগস্ট রাত ১১টা থেকে ৩১ অগস্ট বেলা ৩টের মধ্যে শহিদ ক্ষুদিরাম স্টেশনে টার্ন আউট বা রেক রিভার্সাল পদ্ধতি তৈরি করার কাজ চলবে। সেই কারণে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা রবিবার বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। ’ ওই  দিনই পড়েছে PSC মিসলেনিয়াস মেনস এক্সাম। সকাল ৯ টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। স্বাভাবিকভাবেই মেট্রো পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগের মুখে পড়তে হবে হাজার হাজার পরীক্ষার্থীদের।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির