ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হল। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হল। কলকাতা পুরসভার প্রশাসক হলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।সোমবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভায়(KMC) প্রশাসক নিয়োগ করা হল। এর আগে বিধাননগর পুরসভায় বোর্ড ভেঙে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিল।কারণ বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছিলেন। সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। কলকাতা পুরসভার প্রশাসক পদে সোমবার নতুন দায়িত্ব নিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। নাগরিক পরিষেবা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় তার জন্যই পুরসভায় প্রশাসক নিয়োগ করা হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের পক্ষ থেকে।

তবে পুর বোর্ড ভাঙলেও সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাউন্সিলরদের হাতে থাকছে আপাতত। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর ক্রমাগত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। সামনেই বর্ষার মরশুম। বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হওয়ার ঘটনা বারবার ঘটে। জলমগ্ন কলকাতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা অতীতে ঘটেছে। একই সঙ্গে জঞ্জাল সাফাইয়ের কাজ সঠিকভাবে পরিচালনার বিষয়টি রয়েছে। তাই কলকাতা পুরসভাকে অভিভাবকহীন রাখতে নারাজ রাজ্য সরকার। ফিরহাদ হাকিম পদত্যাগ করার পর পুর বোর্ড ভেঙে দেওয়া হবে কিনা তা জানতে চেয়ে নোটিস পাঠায় নবান্ন(Nabanna)।

তিন দিনের মধ্যে জবাব তলব করা হয়। সোমবার ছিল শেষ দিন। রবিবার তৃণমূল ভবনে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তা বাতিল করে দেওয়া হয়েছিল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। মালা রায় পরবর্তী মেয়র বাঁচতে সই সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু প্রস্তাবে সই করেছিলেন মাত্র ৩২ জন। ফলে মালা রায়ের সেই উদ্যোগ বাস্তবে রূপ নেয়নি।এই পরিস্থিতিতে সোমবার শহরে নাগরিক পরিষেবা বহাল রাখতে নবান্ন কলকাতা পুরসভায় বিজ্ঞপ্তি জারি করে প্রশাসক নিয়োগ করে।

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির