চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তীব্র গরমে কলকাতায় বাড়ছে জল সমস্যা,পথে নামল পুরসভা

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা আমজনতার। বর্তমানে কলকাতার তাপমাত্রা ছড়িয়েছে ৪৩ ডিগ্রি। এই পরিস্থিতিতে বাড়ছে কলকাতায় জল সংকট। তাই পরিস্থিতি সামাল দিতে পথে নামল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই জলের সমস্যা মেটাতে শহরবাসীকে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন পুরসভা কর্তৃপক্ষ।

কলকাতায় আগে দৈনিক  মাথাপিছু ১৫০ লিটার জলে কাজ চলত। তবে তা বেড়ে হয়েছে দ্বিগুণ। আর তাতেই দেখা দিয়েছে জলসংকট। বর্তমানে প্রবল দাবদাহে মানুষ যেমন জল বেশি পান করছেন তেমনিই বাড়ছে স্নান করার প্রবণতা। চলতি বছর বেহালা, যাদবপুর, গার্ডেনরিচ, বাঁশদ্রোণীতে জলের চাহিদা খুব বেড়েছে। এই পরিস্থিতিতে জল সমস্যা দূর করতে পথে নামল কলকাতা পুরসভা। এই নিয়ে মহানগরবাসীকে নির্দেশ দেওয়া হয়েছে, শহরের একাধিক বাড়িতে জলের কল খারাপ রয়েছে। সেগুলিকে দ্রুত মেরামত করতে  ওই বাড়ির বাসিন্দাদের  নির্দেশ দিয়েছে পুরসভা।

পাশাপাশি অকারনে জলের কল না খুলে রাখতে বারন করা হয়েছে। শহরের বাসিন্দাদের সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে, যাতে অত্যাধিক জল অপচয় না হয়। এছাড়াও পরিশ্রুত পানীয় জল দিয়ে গাড়ি ধোয়া গ্রীষ্মকালে বন্ধ রাখতে অনুরোধ  করতে শহরবাসীকে অনুরোধ করেছে কলকাতা পুরসভা। অন্যদিকে তীব্র গরমে নামছে গঙ্গার জলস্তর।  

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ