Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Breaking: পুরভোটে আরও ৫০০ রাজ্য পুলিশ মোতায়েন নির্বাচন কমিশনের

রাত পোহালেই কলকাতা পুরসভার নির্বাচন। ১৪৪ টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকেই

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই কলকাতা পুরসভার নির্বাচন। ১৪৪ টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকেই। পুরভোটে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ। মোট ২৩,০০০ পুলিশ। যা আরও বাড়িয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামিকাল কলকাতা পুরভোটে আরও ৫০০ রাজ্য পুলিশ থাকবে। এছাড়াও প্রতি মুহূর্তের খবরের আপডেটের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে চালু করা হেল্পলাইন নম্বরটি হল- ২২৯০ ০০৪০/৪১। 

কলকাতা হাইকোর্টের তরফে বিজেপির করা একাধিক মামলায় পুরভোটে রাজ্য পুলিশের উপরই আস্থা রাখা হয়েছে। তাই নির্বিঘ্নে ভোট করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। আগেই কমিশনের তরফে জানানো হয়েছিল পুরভোটে ২৩,০০০ পুলিশ থাকবে। ১৫,০০০ কলকাতা পুলিশ ও বাকি রাজ্য পুলিশ থাকবে। যা শনিবার সন্ধ্যায় আরও বাড়ানো হয়েছে। ভোটে যাতে নিরাপত্তার ক্ষেত্রে বিন্দুমাত্র খামতি, ঘাটতি না থাকে তার জন্য এদিন রাজ্য নির্বাচন কমিশন বৈঠক সেরে নেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতা পুলিশের সিপি সৌমেন মিত্র। একই সঙ্গে কমিশন বৈঠক সেরেছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও।

শনিবার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতা পুলিশের সিপি সৌমেন মিত্র। সূত্রে জানা গিয়েছে ওই বৈঠকে কমিশনের তরফে দুই পুলিশ আধিকারিককেই নিরাপত্তা নিয়ে কোনওরকমের ঘাটতে খামতি না রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁদের বলা হয়েছে আগামিকাল ঘন্টায় ঘন্টায় নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে। সেই সঙ্গে জানা গিয়েছে শহরজুড়ে নিরাপত্তা জোরদার রাখতে আগামিকাল কলকাতায় ২৩ হাজার পুলিশ নামানো হবে। থাকবে কমব্যাট ফোর্স, কমান্ডো বাহিনী থেকে র‌্যাফও। এসআই, এসপি ও যুগ্ম কমিশনারের পদমর্যাদার পুলিশ অফিসাররা থাকবেন বলে জানা গিয়েছে।

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে