ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: গেরুয়া ঝড় বইছে পশ্চিমবঙ্গে। ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের বেশ কয়েকটি আসনে এগিয়ে যেতেই গেরুয়া শিবিরে শুরু হয়েছে বিজয়োল্লাস। দিনের শেষে এসেও একই ধারা বজায় রাখল গেরুয়া শিবির। সেই মতো নন্দীগ্রাম ধরে রাখলেন শুভেন্দু অধিকারীরই। ৬ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।

৪ মে, সোমবার ২৯৩টি আসনে ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪ নয়, ২৯৩টি আসনে আজ রেজাল্ট। কারণ, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় ফের ভোট হবে ২১ মে। চূড়ান্ত ফল ঘোষণা না হলেও, কিন্তু গেরু ঝড়ের দাপটে সেলিব্রেশন শুরু হয়েছে গিয়েছে দুপুর থেকেই।

২০২১ নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অন্যতম সহযোগী তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা-শুভেন্দুর মুখোমুখি লড়াইয়ে এক অন্য মাত্রা এনে দেয়। মাত্র ১৯৫৬ ভোটে এই আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু। তারপরই বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারী ‘জায়ান্ট কিলার’ হিসেবে উঠে আসেন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনেও শুভেন্দু নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন বিজেপির টিকিটে। তৃণমূল এবার এই আসনে প্রার্থী করেছে দলবদল করে আসা পবিত্র করকে। এই  পবিত্র এক সময়ে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তের একজন ছিলেন। ভোটের কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। তারপরে তাঁকেই নন্দীগ্রামের প্রার্থী করে তৃণমূল। আগেরবারও ছিল গুরু-শিষ্যের লড়াই। এবারও তাই। কিন্তু শেষ পর্যন্ত কোনও লাভ হল না তৃণমূলের। পুরোনো সঙ্গীকে হারিয়ে জয়ের হাসি ফুটল শুভেন্দুর মুখে।

 

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী