কসবার বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান কলকাতা পুরসভার, হাজির মন্ত্রী অগ্নিমিত্রা পালও

Share:

নিজস্ব প্রতিনিধি :  কসবা, বেলেঘাটা, তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল পুরসভা। রবিবার সকাল হতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অ্যাকশন মুডে নেমেছে তাঁরা। এদিন কসবায় একটি বেআইনি ৫ তলা বাড়ি ভাঙার কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সকালে  বেলেঘাটাতেও অভিযান চালানো হয়েছে। সেখানে প্রমোটার রাজু নস্করের তৈরি দু’টি বাড়িও ভাঙার কাজ করছে পুরসভা। অন্য দিকে, কসবাতে যে ৫ তলা বাড়ি ভাঙা হচ্ছে সেটির সঙ্গে সোনা পাপ্পুর যোগ রয়েছে বলে জানা গিয়েছে। 

ক্ষমতায় আসার পরে রাজ্যের বিজেপি সরকার ঘোষণা করেছিল, কোনও রকম বেআইনি নির্মান বরদাস্থ করা হবে না। যেসকল বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলো ভেঙে ফেলা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেইমতো রবিবার সকাল হতেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কসবায় পৌঁছে যায় পুরসভার পক্ষ থেকে আধিকারিকরা। তারপরেই শুরু হয় ওই অবৈধ নির্মাণ ভাঙার কাজ। বুলডোজার পৌঁছে অবৈধ নির্মাণ ভাঙার কাজ করছে। এই নির্মাণের সঙ্গে সরাসরি সোনা পাপ্পুর যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সোনা পাপ্পু। এদিন অবৈধ নির্মাণ ভাঙার সময়ে সেখানে হাজির ছিলেন পুর ও নগরোন্নয়ম মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অন্যদিকে, কসবার পাশাপাশি বেলেঘাটাতেও চলছে অবৈধ নির্মাণ ভাঙার কাজ। সেখানে প্রমোটার রাজু নস্করের তৈরি দু’টি বাড়িও ভাঙার কাজ করছে পুরসভা। ইস্ট কুলিয়া রোড ও বারোয়ারিতলায় রয়েছে এই ২ টি বাড়ি। কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে বাড়ি ২টি অবস্থিত বলে সূত্রের খবর।  

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের