পুরভোটের মুখেই কোটি টাকা সহ গ্রেফতার যুবক

আগামী ১৯ তারিখ কলকাতায় পুরভোট আর তার আগেই উদ্ধার ১ কোটি টাকা। এই বিশাল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ তারিখ কলকাতায় পুরভোট আর তার আগেই উদ্ধার ১ কোটি টাকা। এই বিশাল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। সোমবার গভীর রাতে অ্যাসেম্বলি অফ গড চার্জ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর ব্যাগ থেকেই উদ্ধার হয় ১ কোটি টাকা। ধৃতজে মঙ্গলবারই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

কলকাতা পুরভোটের জন্য বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ। এর মাঝেই গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতেই অভিযানে যায় পুলিশ। অ্যাসেম্বলি অফ গড চার্জ এলাকায় এক সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে প্রথমে তাঁকে আটক করা হয়। তারপরেই জিজ্ঞাসাবাদের জেরে সত্যিটা প্রকাশ্যে চলে আসে। তাঁর হাতে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ এক কোটি টাকা। কিন্তু এই টাকার উৎস কী? বারবার জিজ্ঞাসা করলেও নিশ্চুপ থাকে ধৃত যুবক। কাকেই বা এই বিশাল পরিমাণ অর্থ দিতে এসেছিলেন যুবক তাও জানা যায়নি। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবারই আদালতে তোলা হবে। বাজেয়াপ্ত করা হয়েছে টাকা ভর্তি ব্যাগটি।

চলতি সপ্তাহেই কলকাতায় পুরসভার ভোট। তার আগেই এই বিশাল পরিমাণ অর্থের সন্ধান পাওয়ায় চাপে কলকাতা পুলিশ। এইভাবে আরও কোনও গ্যাং লুকিয়ে রয়েছে কিনা ধৃতকে জিজ্ঞাসা করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!