আইপিএল নিয়ে বেটিংয়ে জড়িত ৪ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

আইপিএলের ম্যাচে বেটিং চক্র চালানোর অভিযোগে উত্তর কলকাতার গিরিশ পার্কের লর্ডস ক্যাফে থেকে ৪ জন যুবককে গ্রেফতার করলেন কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইলের একটি অ্যাপ্লিকেশন (App) ব্যবহার করে আইপিএলের ম্যাচে বেটিং চক্র চালানোর অভিযোগে উত্তর কলকাতার গিরিশ পার্কের লর্ডস ক্যাফে থেকে ৪ জন যুবককে গ্রেফতার করলেন কলকাতা পুলিশ। ধৃতদের নাম, মজিদ, শাদাব আলি, আদর্শ নিগভ এবং প্রভাত জয়সওয়াল। তাঁদের সকলেরই বয়স ২৭ থেকে ৩০ বছরের আশেপাশে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অভিযানে নামেন তাঁরা। এরপর গিরিশ পার্কের বিবেকানন্দ রোডের উপরে লর্ডস ক্যাফে নামে একটি দোকানে হানা দেয় তাঁরা। সেখানে থেকে ৪ যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

অভিযোগ, কয়েক দিন আগে ইডেন গার্ডেন্সে কলকাতা এবং হায়দরাবাদের ম্যাচ হয়েছে। সেই সময় থেকেই তাঁরা বেটিং চক্র চালাচ্ছিলেন। সেই সময় পোস্তা থানা এলাকায় অভিযান চালিয়ে অনিল পোদ্দার এবং অমিত দামানি নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আর বৃহস্পতিবার আইপিএল বেটিং চক্রে আরও চারজনকে গ্রেফতার করলেন পুলিশ। পাশাপাশি তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘স্কাইবাইট ৩৬৫’, ‘উল্ফ ৭৭৭’, ‘কেরালা এক্স সি এইচ’, ’১১ এক্সপ্লে’, ‘গেমসওয়ালা’-নামের একাধিক মোবাইল অ্যাপে ব্যবহার করে IPL টুর্নামেন্ট দেখতেন বেটিংয়ে জড়িত অভিযুক্তরা। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা পাঁচটি মোবাইল থেকে কয়েকটি থেকে পাওয়া গিয়েছে। সেখানেই স্পষ্ট বেটিং চক্রের কথা।

পুলিশি হানায় একটি টিভিও বাজেয়াপ্ত হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, বেটিং চক্র চালানোর জন্যে নির্দিষ্ট কিছু অনলাইন অ্যাপ ব্যবহার করত অভিযুক্তরা। অ্যাপ গুলি প্লে স্টোরে পাওয়া গেলেও কিছু টাকা দিলেই লিঙ্ক-সহ ‘আইডি’ হাতের নাগালে চলে আসত। এরপরেই আইডি ব্যবহার করে বেটিংয়ে অংশ নিত অভিযুক্তরা। ম্যাচের ফলাফল, টসে কে জিতবে, শেষ ছয় ওভারে কত রান উঠবে, সেরা খেলোয়াড় কে হবেন, কত রান উঠবে, নানা বিষয়ে চলত বেটিং। বেটিংয়ের দর উঠত ১০০ টাকা থেকে ২৫ হাজার টাকা তবে চলতি বছর আইপিএলে একটি মেসেজিং সাইটকেও বেশি ব্যবহার করছেন বেটিং কারবারিরা। কারণ ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই তাঁরা অনলাইনে সক্রিয় হতেন।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?