অবশেষে পুলিশের হাতে এল  রাজভবনের সিসিটিভি ফুটেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজভবনে  শ্লীলতাহানি কাণ্ডে উঠে এল নয়া তথ্য। এবার রাজভবনের সিসিটিভি ফুটেজ রাজ্যের পূর্ত দফতরের কাছ থেকে সংগ্রহ করল  পুলিশ। বৃহস্পতিবার রাতে সেই সিসিটিভি ফুটেজ হাতে আসে। বর্তমানে সেই ফুটেজ পুলিশ  খতিয়ে দেখা শুরু করেছে।

সূত্রের খবর, পুলিশের হাতে যে ফুটেজটি সামনে আসে তা বিকেল ৫ টা ১৫ মিনিটের। অভিযোগকারী মহিলার বয়ানের সঙ্গে বেশ কিছু অংশের মিল পাওয়া গেছে। তবে কোন সময়ে কি হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।  এই নিয়ে লালবাজার জানিয়ে দিয়েছে, কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তদন্ত নয়, নির্দিষ্ট একটি অভিযোগের অনুসন্ধান করছে। সেইজন্যই এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে গত বৃহস্পতিবার (৯ মে) রাজভবনে অনুষ্ঠিত হয় ‘সচ কা সামনা’। সেখানে দেখান হয়েছিল  বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যে ৬টা ৪০-এর মধ্যে সিসিটিভি ফুটেজ।  তবে সেই সিসিটিভি ফুটেজ মূলত রাজভবনের মেইন গেটের পুলিসের আউটপোস্ট সংলগ্ন দুটো সিসিটিভির।

গত ৮ মে  বুধবার রাজভবনের তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকঢোল ঘোষণা করা হয়েছিল, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের দিন যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে তা আমজনতাকে দেখানো হবে। মোট ১০০ জন রাজভবনে বসে ওই ফুটেজ দেখার সৌভাগ্য অর্জন করবেন। ঘটা করে সিসিটিভি প্রকাশ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘সচ কে সামনে’। সেই ‘সচ’ দেখার জন্য এদিন দুপুরে রাজভবনে হাজির হয়েছিলেন জনা তিরিশেক। যার সিংহভাগই সাংবাদিক। তাদের আবার অধিকাংশ ‘বিজেপির বংশবদ’ সংবাদমাধ্যমের। দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ ফুটেজ প্রদর্শন শুরু হয়। ১ ঘণ্টা ৯ মিনিটের ফুটেজ দেখানো হয়। ঘটনার দিন ৫টা ৩২ মিনিট থেকে ৬টা ৪১ মিনিট পর্যন্ত রাজভবনের উত্তর দিকের গেটের সামনে বসানো দু’টি সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয়। ওই ফুটেজে অভিযোগকারিণী মহিলাকে রাজভবনের দিক থেকে পুলিশের আউটপোস্টের দিকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখা যায়। তাও মাত্র কয়েক সেকেন্ডের জন্য। ওই ‘সচ কে সামনে’র ফুটেজ দেখে হতাশ হন হাতেগোনা দর্শক থুড়ি সাংবাদিকরা। যদিও ‘সচ কে সামনে’ নামক অনুষ্ঠানে হাজির অতিথিদের আপ্যায়নে কার্পণ্য করেনি রাজভবন। জলযোগ করানো হয়েছে।

হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগে অভিযোগকারিণী জানিয়েছেন, রাজভবনের কনফারেন্স রুমে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন রাজ্যপাল। কিন্তু রাজভবনের অন্দরমহলের কোনও সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়নি। আর তখন কলকাতা পুলিশের হাতে এল রাজভবনের সিসিটিভি ফুটেজ। 

তারাপীঠ, কলকাতার পর রামপুরহাটেও হোটেলে আগুন, জনবহুল এলাকায় আতঙ্ক

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে