রবিবারের আরএসএসের সভা নিয়ে জটিলতার মাঝেই শহরে এলেন মোহন ভগবত

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান । কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের জন্য ছাড়পত্র না দেওয়ায় সায়েন্স সিটি অডিটোরিয়াম(Sceince City Auditoriam) কর্তৃপক্ষ বেঁকে বসেছে। শনিবার দিন ভোর এই ছাড়পত্র পাওয়াকে কেন্দ্র করে আরএসএসের কর্তাদের সঙ্গে কলকাতা পুলিশের টানা পোড়েন চলে। এরপর বিকেল পাঁচটা নাগাদ আরএসএস-এর পক্ষ থেকে হাইকোর্টের রেজিস্টার এর কাছে রাত পোহালে তাদের যে সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠান আছে তাতে পুলিশ অনুমতি দিচ্ছে না বলে আদালতের হস্তক্ষেপ এর জন্য আবেদন করা হয়। সেই অনুযায়ী শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বিশেষ আদালত বসছে।

সেখানেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রবিবার সায়েন্সসিটি অডিটোরিয়ামে আর এস এস এর অনুষ্ঠান হবে কিনা তা নিয়ে চূড়ান্ত রায় দেবেন। আরএসএস(RSS) এর পক্ষ থেকে দাবি করা হয়েছে আদালত যদি হস্তক্ষেপ না করে তাহলে রাত পোহালে তাদের কলকাতায় যে অনুষ্ঠান আছে তা বন্ধ হয়ে যাবে। এই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলকাতায় এসে উপস্থিত হয়েছেন সংঘের প্রধান মোহন ভগবত(Mohon Bhagabat)। রবিবার সকাল দশটা থেকে সায়েন্স সিটিতে অনুষ্ঠান শুরু হবে। সেখানে আরএসএসের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের জ্ঞানীগুণীজন ব্যক্তিদের আহ্বান জানানো হয়েছে।

এমনকি সংখ্যালঘু প্রতিনিধিদেরও নিমন্ত্রণ করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রত্যেক প্রবীণ ব্যক্তির বর্তমান ভারতবর্ষ নিয়ে কি প্রতিক্রিয়া এবং কি রকম দেশ তারা দেখতে চান প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে তা জানতে চাইবেন সংঘ পরিচালক । দুপুরে সকলের সঙ্গে মধ্যাহ্নভোজন করবেন তিনি। বিকেল সাড়ে চারটে পর্যন্ত এই গেট টুগেদার অনুষ্ঠান হবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। রবিবার এই দিনভর অনুষ্ঠানে থেকে রাতেই নাগপুর ফিরে যাবেন সংঘ পরিচালক মোহন ভগবত।

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব