শিনজো আবের হত্যাকাণ্ডের জের, বাতিল দ্রৌপদী মুর্মুর কলকাতা সফর

বাতিল হল এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর কলকাতা সফর। শনিবারই মহানগরে আসার কথা ছিল দ্রৌপদী মুর্মুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাতিল হল এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর কলকাতা সফর। শনিবারই মহানগরে আসার কথা ছিল দ্রৌপদী মুর্মুর। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে(Shinzo Abe) হত্যাকাণ্ডের ঘটনার জেরে তাঁর কলকাতা সফর বাতিল হল। শিনজো আবের(Shinzo Abe) মৃত্যুতে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জেরে এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থীর কলকাতা সফর বাতিল হল।

এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু শনিবার কলকাতা সফরে এসে বিজেপি বিজেপি নেতা এবং বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কিনা সেই নিয়েও জল্পনা ছিল। কিন্তু সফর বাতিল হওয়ায় সে সব আর হচ্ছে না। তবে রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার বিধায়কদের সমর্থন পাওয়ার জন্য জনসংযোগে আবার তিনি কবে আসবেন সে বিষয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার একটি সভায় বক্তৃতারত অবস্থায় শিনজো আবেকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে এক আততায়ী। এরপর চিকিতসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর। জাপানের সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, হামলাকারী ব্যক্তির নাম তেতসুয়া ইয়ামাগামি। তার বয়স ৪১ বছর এবং সে নারা শহরেরই বাসিন্দা। শিনজো আবের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিনজোকে ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, ‘আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন আবে। তাঁর মৃত্যুতে আমি মর্মাহত। তিনি একজন প্রবাদপ্রতিম রাষ্ট্রনায়ক ও সুশাসক ছিলেন। জাপান ও গোটা বিশ্বের উন্নতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি।’ এরপরই শনিবার ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানান তিনি। একইসঙ্গে শনিবার জাতীয় শোক ঘোষণা করে নয়াদিল্লি।

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর