চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় কুয়াশার দাপট বাড়বে : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার ফের তাপমাত্রা কমবে ।আবার ১১ ও ১২ ফেব্রুয়ারি তাপমাত্রা বাড়বে। ১৩ ও ১৪ ই ফেব্রুয়ারি উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা বঙ্গে হ্রাস পাবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, সোমবার সকালে কলকাতার রেকর্ড অনুযায়ী তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি।অর্থাৎ ১৬ ডিগ্রির কাছাকাছি।

আগামী ৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে(South Bengal) এই তাপমাত্রা আরোও ২ ডিগ্রি বাড়বে। ১০ ফেব্রুয়ারি এই তাপমাত্রা একটু কমার সম্ভাবনা থাকলেও ১১ ,১২ তারিখে তাপমাত্রা আবার বাড়বে। ফের ১৩ ,১৪ ফেব্রুয়ারি নাগাদ তাপমাত্রা একটু কমবে। এই তাপমাত্রা বারা কমার বিষয়টি ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রা একই থাকবে। আগামি ২৪ ঘন্টার দার্জিলিং ও কালিম্পং জেলাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার ও কুচবিহারের ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের(North Bengal) বাদ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই ২৪ পরগনার পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া,কলকাতা এই জায়গাগুলিতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টাতে। যেহেতু বে অফ বেঙ্গল এর ওপর কিছু বিপরীত ঘূর্ণাবর্তের কিছু জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করবে তাই এই কুয়াশা সৃষ্টি হবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কালিম্পং ও দার্জিলিং ছাড়া। ১১তারিখ ও ১২ তারিখ তাপমাত্রা একটু বাড়বে তার ফলে গরমের অনুভূতি হবে। যেহেতু সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটো ক্ষেত্রেই বাড়ছে তাই সাময়িক ধাক্কা খাবে শীত।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ