Road Side কেনাকাটায় দেশের সেরা পাঁচে Park Street – Camac Street

সমীক্ষার রিপোর্ট বলছে Road Side কেনাকাটা করার জন্য প্রথম ৫টি রাস্তার মধ্যেই থাকছে Park Street – Camac Street।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিঃশব্দে কলকাতার(Kolkata) মুকুটে জুড়ে গেল আরও একটি পালক। দেশের মধ্যে Road Side কেনাকাটায় সেরা ৫টি রাস্তার মধ্যে উঠে এল কলকাতার Park Street – Camac Street। ভালো মানের পণ্য এবং কেনাকাটার সময় ক্রেতাদের আনন্দ— এই বিষয়গুলিকে মাপকাঠি ধরে সমীক্ষার কাজ করেছিল আবাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা। তাদের হিসেব অনুযায়ী, এ দেশের সেরা যে দশটি রাস্তার ধারে জিনিস কেনেন(Roadside Marketing) ক্রেতারা সেই ১০টি রাস্তার তালিকা বানাতে করা হয় সমীক্ষা। আর সেই সমীক্ষার রিপোর্ট বলছে Road Side কেনাকাটা করার জন্য প্রথম ৫টি রাস্তার মধ্যেই থাকছে Park Street – Camac Street। সমীক্ষায় যে ১০টি রাস্তার তালিকা বার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতার এই দুটি রাস্তা রয়েছে র‌্যাঙ্কিংয়ের নিরিখে পঞ্চম স্থানে।

আরও পড়ুন গ্রামবাংলায় ৪ হাজার কোটির উন্নয়ন প্রকল্প মমতা-মোদির

রাস্তায় ঘুরে ঘুরে শপিং করতে কে না ভালোবাসে। কলকাতার মানুষ জানে, কোথায় কোথায় ঘুরে কেনাকাটা করলে শপিং ব্যাগের সঙ্গে মনও ভরে যায়। রাস্তা ঘুরে কেনাকাটায় এখনও পর্যন্ত শহরবাসীর কাছে জনপ্রিয় ধর্মতলা, গড়িয়াহাট বা হাতিবাগান। কিন্তু নয়া সমীক্ষা বলছে এই Park Street – Camac Street এখন উচ্চবিত্ত থেকে মধ্যবিত্তের কেনাকাটা করার বড় আকর্ষণ হয়ে উঠছে ক্রমশ। তবে দেশের মধ্যে সমীক্ষার হিসাবে এব থেকে বেশি এগিয়ে আছে বেঙ্গালুরুর মহাত্মা গান্ধী রোড। এরপর রয়েছে হয়দরাবাদের সমাজিগুদা, মুম্বইয়ের লিঙ্কিং রোড, দিল্লির সাউথ এক্সটেশনের পার্ট ওয়ান এবং পার্ট টু। আর তার ঠিক পরেই একইসঙ্গে স্থান পেয়েছে কলকাতার Park Street ও Camac Street। তবে সমীক্ষকরা এটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) আমলে কলকাতা দেশের সেরা নগরী হিসাবে উঠে এসেছে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে। সেই নিরাপত্তার জেরেও কলকাতার দুই রাস্তায় নির্ভয়ে কেনাকেটা করতে পারেন সকলে। একই সঙ্গে ভুললে চলবে না এই ক্যামাক স্ট্রিটেই রয়েছে অভিশজেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) অফিস।

আরও পড়ুন রাজ্যের সব বেসরকারি হাসপাতালে চালু হচ্ছে HMIS, লাভ রোগীদের

সমীক্ষার হিসাব অনুযায়ী পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের দোকানগুলিতে আঞ্চলিক ক্রেতারা তো আসেনই একইসঙ্গে ভিন রাজ্যের ও বিদেশি পর্যটকরাও কেনাকাটা করতে আসেন। জনপ্রিয়তা বিচার করতে গিয়ে এই মাপকাঠিগুলিকেও গ্রাহ্য করা হয়েছে। সমীক্ষায় দোকানের অবস্থান, মান, পার্কিংয়ের সুবিধা ইত্যাদিও বিচার করা হয়েছে। সমীক্ষা জানিয়েছে, পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটে যে দোকান ও শোরুমগুলি আছে, তার মধ্যে ছ’লক্ষ বর্গমিটার জায়গা এখনও বেশ পুরনো ধাঁচেই থেকে গিয়েছে। উপযুক্ত পরিকাঠামো নির্মাণ, ক্রেতাদের স্বাচ্ছন্দ্য, বিক্রেতাদের ব্যবহার ইত্যাদি বিষয়গুলির দিকেও নজর দেওয়া জরুরি বলে পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে। যদি ওই সব দোকানের হাল ফেরাতে সরকারি ও বেসরকারি স্তরে উদ্যোগ নেওয়া হয় তাহলে এই দুটি রাস্তার পাশে থাকা বিপণণ কেন্দ্রগুলি শুধু যে দেশের সেরা তকমা এনে দেবে তাই নয়, কার্যত বিশ্বের পর্যটন মানচিত্রেও জায়গা করে নেবে।  

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!