Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গ বিজেপিতে ফের ভাঙন, তৃণমূলে যোগ কোতুলপুরের বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানার দিনেই জোর ধাক্কা খেল বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। উল্লেখ্য, এর আগেই বিজেপি ছেড়ে নাম লিখিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। দুর্নীতির অভিযোগ তুলে যখন রাজ্যের শাসকদলকে ঘিরতে চাইছেন অমিত শাহ-জে পি নাড্ডারা, তখন দলের  একের পর এক বিধায়কের ঘাসফুল শিবিরে যোগদানে যথেষ্টই অস্বস্তিতে বঙ্গ বিজেপি। যদিও সব বিষয়ে প্রতিক্রিয়া দিতে পারদর্শী রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য কিংবা বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।   

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ রেখে চলেছিলেন কোতুলপুরের বিজেপি বিধায়ক। কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ঘাসফুল শিবিরে নাম লেখাতে চেয়েছিলেন। যদিও শরীর খারাপ থাকায় সেদিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেখা করার সময় দিতে পারেননি। এদিন অভিষেকের সঙ্গে দেখা করেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে নাম লেখান কোতুলপুরের বিধায়ক।

এদিন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজমাধ্যমে অভিষেকের সঙ্গে বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের ছবি পোস্ট করা হয়। ওই ছবির পোস্টে লেখা হয়েছে, ‘আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। এই পদক্ষেপে জনগণের সেবা করা এবং মা-মাটি-মানুষের অটল আদর্শ আরও শক্তিশালী হল। আমরা এক সঙ্গে বাংলার উন্নতির জন্য অক্লান্ত ভাবে হাতে হাত রেখে কাজ করার অঙ্গীকার করছি।’

 

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের