‘বিজেপির কথাতে রাজনৈতিক ইস্যু’ তৈরি করছে CAG, দাবি কুণালের

কুণাল জানিয়েছেন, ‘বিজেপির কথাতে রাজনৈতিক ইস্যু তৈরি করছে CAG। বাম জমানার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেবে না।’

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ২০২১-এর মার্চ মাস পর্যন্ত কেন্দ্রীয় অনুদানের ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকার বেশি অর্থ খরচের শংসাপত্র জমা দিতে পারেনি। এমনই অভিযোগ সামনে এসেছে দেশের CAG বা Comptroller and Auditor General of India। মোদি সরকার অভিযোগ তুলেছে, বাংলার সরকার কেন্দ্রীয় অনুদানের প্রায় ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকা খরচের শংসাপত্র দিতে পারেনি। যদিও সেই অভিযোগ গত পরশু নস্যাৎ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তিনি এই নিয়ে চিঠিও পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে। এদিন অর্থাৎ রবিবার তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করা হল CAG যা কিছু করছে তা গেরুয়া শিবিরের নির্দেশেই করছে। রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) এদিন জানিয়েছেন, ‘বিজেপির(BJP) কথাতে রাজনৈতিক ইস্যু তৈরি করছে CAG। আর তাকে হাতিয়ার করছে বিরোধীরা। বাম জমানার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেবে না।’ 

এদিন সকালে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে কুণাল জানান, ‘CAG-র এই রিপোর্ট নিয়ে কুৎসা করছে বিরোধীরা। তাদের সুযোগ করে দিয়েছে CAG। কেন্দ্রীয় অনুদান কতটা ব্যবহার হয়েছে, তার শংসাপত্র বা Utilization Certificate নিয়ম মেনে কেন্দ্রের হাতে দেওয়া হয়েছে। তার পরেও CAG এমন কিছু কথা বলছে, যার অপব্যবহার করছে বিরোধীরা। দু্র্ভাগ্যজনক ভাবে CAG এমন কিছু কথা বলছে, এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে বিরোধীরা কুৎসা, অপব্যবহার করার সুযোগ পাচ্ছে। আশা করব, CAG এই ধরনের কিছু বিভ্রান্তিকর লেখার থেকে, মানুষকে বিভ্রান্ত করার থেকে, বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু তৈরি করে দেওয়া দলিল তৈরি থেকে বিরত থাকবে।’ এদিন কুণাল মনে করিয়ে দিয়েছেন, ২০০১-০২ সাল থেকে ওই রিপোর্ট দিয়েছে CAG। তৃণমূল ক্ষমতায় এসেছে ২০১১ সালে। তাই প্রথম ১০ বছর বাম জমানায় কী হয়েছে, তার দায় নেবে না তাঁর দল।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের