গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর দুদিন গাড়িতে হামলার অভিযোগ! এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, তাঁকে লক্ষ্য করে হামলার নেপথ্যে প্রাণনাশের চক্রান্ত রয়েছে। তাই হয় তাঁকে নিরাপত্তা দেওয়া হোক, নয়তো তাঁর উপর হামলার অভিযোগে পুলিশকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিক আদালত।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিষয়টি ব্যাখ্যা করেন কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, কুণাল একজন নির্বাচিত বিধায়ক। মাত্র দু’দিনের ব্যবধানে তাঁর গাড়িতে দু’বার হামলার অভিযোগ উঠেছে। ফলে তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টির দ্রুত শুনানির আর্জিও জানান তিনি। কুণালকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেনি আদালত। বিচারপতি জানিয়েছেন, নিয়ম মেনেই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হবে। 

আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

কুণালের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসে পর পর দু’দিন। শনিবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে দেওয়া এবং ইট-পাথর ও ডিম ছোড়ার অভিযোগ ওঠে। হামলায় গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়েই কলকাতায় ফেরেন কুণাল। পরে ভবানী ভবনে যাওয়ার চেষ্টা করলেও সেখানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এরপর রবিবার নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটায় ফের হামলার অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, বাড়ি থেকে বেরোনোর পর কয়েক জন বাইক আরোহী তাঁকে অনুসরণ করে। নরকেলডাঙা-ফুলবাগান এলাকায় তাঁর গাড়ির পথ আটকানো হয়। হামলাকারীদের কয়েক জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ করেন তিনি। গাড়ির কাচ হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করা হয় এবং তাঁকে গাড়ি থেকে টেনে বার করার চেষ্টা হয়েছিল বলে দাবি কুণালের। পরিস্থিতি সামাল দিতে তাঁর নিরাপত্তারক্ষী আগ্নেয়াস্ত্র বার করেন বলে জানিয়েছেন তিনি। পরে নরকেলডাঙা থানায় আশ্রয় নেন বিধায়ক। দুটি ঘটনার পরেই নিরাপত্তার প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হলেন কুণাল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত