মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: মোহনবাগান ক্লাবের সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে নিজেই ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। কুণালের দাবি, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়ে দলের বা ক্লাবের তরফে কোনও চাপ ছিল না। তবে হঠাৎ তাঁর এই পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে এবার তার প্রভাব পড়তে শুরু করেছে ময়দানেও। সেই আবহেই মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ। দীর্ঘদিন ধরে সবুজ-মেরুন শিবিরের সঙ্গে যুক্ত থাকা তৃণমূল বিধায়ক জানিয়েছেন, তিনি ক্লাবের সদস্য ও সমর্থক হিসেবেই থাকবেন, তবে প্রসাশনিক দায়িত্বে আর থাকতে চান না। তৃণমূল জমানায় আইএসএফ, মোহনবাগান-সহ একাধিক ক্রীড়া সংস্থায় শাসকদলের নেতাদের সক্রিয় ভূমিকা চোখে পড়েছিল। মোহনবাগানে বাবুন বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের উপস্থিতি বিশেষভাবে আলোচিত ছিল। যদিও কুণাল তাঁর গতিবিধি সীমিত রেখেছিলেন মোহনবাগানের মধ্যেই। সোমবার মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তের কাছে চিঠি পাঠিয়ে নিজের ইস্তফার কথা জানান কুণাল। সেই চিঠি সমাজমাধ্যমেও পোস্ট করেন তিনি। সেখানে লেখেন,’ সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি মোহনবাগানের সদস্য ও সমর্থক হিসেবেই থাকব। অনুগ্রহ করে ইস্তফা গ্রহণ করবেন।’ 

আরও পড়ুন: ‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

উল্লেখ্য, কয়েক মাস আগেই মোহনবাগানের অন্দরমহলে দ্বন্দ্ব এতটাই তীব্র হয়ে উঠেছিল যে, ক্লাব নির্বাচন হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। একদিকে ছিলেন সভাপতি দেবাশিস দত্তের গোষ্ঠী, অন্যদিকে সচিব সৃঞ্জয় বসুর শিবির। সৃঞ্জয়ের পাশে দাঁড়িয়েছিলেন কুণাল ঘোষ, আর দেবাশিস দত্তকে সমর্থন করেছিলেন সৃঞ্জয়ের ভাই সৌমিক বসু। এই সংঘাতের জেরে বসু পরিবারেও স্পষ্ট বিভাজন দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে সেই সময় সাংবাদিক বৈঠক করতে হয়েছিল প্রয়াত টুটু বসুকেও। শুধু ক্লাবের অন্দরেই নয়, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় মোহনবাগান সদস্যদের মধ্যে দুই পক্ষের আলাদা সভা ও পাল্টা সভা শুরু হয়ে গিয়েছিল। ক্রমশ উত্তপ্ত হতে থাকা পরিস্থিতিতে নির্বাচনের জল্পনা তুঙ্গে উঠলেও শেষ পর্যন্ত ভোটাভুটি হয়নি। ময়দানের অন্দরে তখন জোর চর্চা ছিল, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপেই শেষ মুহূর্তে মোহনবাগানের নির্বাচন থামানো সম্ভব হয়েছিল।

এখন রাজনৈতিক পালাবদল ঘটেছে। তাহলে কি বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির জেরেই কুণালের এই সরে দাঁড়ানো? যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনও রাজনৈতিক কারণ মানতে চাননি তিনি, তবু তাঁর ইস্তফা ঘিরে কৌতূহল বাড়ছেই।

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের