‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরানোর পর থেকেই বেসুরো কাকলি ঘোষ দস্তিদার। ‘আনুগত্যের পুরস্কার’ লিখে করেছিলেন  ফেসবুক পোস্ট। তার পরেই  ছেড়েছেন জেলা সভাপতি পদ। ক্ষমতায় হারানোর পরেই তৃণমূলে নেমে এসেছে বিপর্যয়। এবার দলের আরও চাপ বাড়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এক হ্যান্ডেলে রোমান সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছেন।’ তাঁর এই বেসুরো মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। 

এক্স-এর পোস্টে তিনি লিখেছেন, ‘খ্রিস্টপূর্ব ৪৪ সালে মার্চের ‘আইডস’-এর দিন রোমান সম্রাট জুলিয়াস সিজার সেনেটের মধ্যেই ছুরিকাঘাতে নিহত হন। রোমান ক্যালেন্ডার অনুযায়ী ‘আইডস’ সাধারণত মার্চ, মে, জুলাই ও অক্টোবর মাসের ১৫ তারিখকে বোঝানো হত। কিন্তু এ বছরের মে মাসের ‘আইডস’ আসার আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন।’

সূত্রের খবর  সুখেন্দু শেখর রায় তাঁর ঘনিষ্ঠ মহলে  তৃণমূলের এহেন ফল নিয়ে নিজের মতামত জানিয়েছেন। এমনকি এটাও বলেছেন,  তৃণমূলের এখন আত্মবিশ্লেষণ এবং দলীয় কাঠামোয় শুদ্ধকরণ করা উচিত।  তবে এই পোস্টের মাধ্যমে তিনি ঠিক বার্তা দিতে চেয়েছেন সেটা স্পষ্ট করেননি। জানিয়ে রাখা ভালো আরজি করের ঘটনার পর নিজের দলের বিরুদ্ধে মুখ খুলেছেন সুখেন্দু শেখর রায়। রাজ্য সরকার ও প্রশাসনের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকি সেই সময়ে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল ও সন্দীপ ঘোষের গ্রেফতারি দাবিও তুলেছিলেন।  আরজি কর কাণ্ডে মুখ খোলায় পরপর ২ বার  তাঁকে  তলব করে ছিল কলকাতা পুলিশ। আর এবারের পোস্টের পরেই তৃণমূল থেকে তাঁর দুরত্বকে আরও উস্কে দিয়েছে।  

 

 

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন