এই মুহূর্তে

বৃহস্পতিবার রামনবমী, শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে লালবাজার

নিজস্ব প্রতিনিধি: রাম নবমী উপলক্ষে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। লালবাজার থেকে জারি হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি।শহরে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।ইমারজেন্সি সার্ভিস ছাড়া চলবে না কোনো পণ্যবাহী গাড়ি।মিছিল এর জন্য একাধিক রাস্তায় করা হবে যান চলাচল নিয়ন্ত্রণ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা(CP Ajay Nanda) বিশেষ নোটিফিকেশন জারি করে জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকছে। তবে এলপিজি গ্যাস সিলিন্ডার বহনকারী এবং পেট্রো পণ্য বহনকারী ও অক্সিজেন, দুধ, ঔষধ শাকসবজি, মাছ ও ফলের পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি থাকছে। শহরের মোট ১১ টি জায়গা থেকে রামনবমীর মিছিল বের হবে।

সেক্ষেত্রে যে সকল রাস্তা দিয়ে রামনামীর মিছিল যাবে সেখানে সাময়িক যান চলাচল বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার ও শুক্রবার রামনবমী উপলক্ষে ব্যস্ততম শহরের একাধিক রাস্তায় প্রয়োজন অনুযায়ী যান চলাচল অন্যত্র ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতি ও শুক্রবার রামনবমী উপলক্ষে গোটা শহরে প্রায় সাত হাজার পুলিশ কর্মী রাস্তায় নামছে। সমস্ত থানার ওসিদের সতর্ক করা হয়েছে। যে সকল জায়গায় রামনবমীর মিছিল(Ramnavami Rally) বের হবে সেখানে পুলিশকে আগাম উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রামনবমীর মিছিল যেসব এলাকা দিয়ে যাবে সেই সব এলাকায় বিভিন্ন ছাদে এবং মিছিলের মধ্যে ক্যামেরা নিয়ে ভিডিওগ্রাফি করবে কলকাতা পুলিশের(Kolkata Police) বিশেষ টিম। যাতে কোন ধরনের হামলার ঘটনা ঘটলে দোষীদের চিহ্নিত করা যায়। কোন বিতর্কিত জায়গা বা এলাকার মধ্যে দিয়ে রাম নবমীর মিছিল যেতে দেওয়া হবে না। প্রতিটি মিছিলের উদ্যোক্তাদের আগাম রুট ম্যাপ দেওয়ার জন্য স্থানীয় থানার পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। বড় রাস্তার পাশাপাশি শহরের অলিগলিতে পুলিশকে অটোতে অথবা মোটরসাইকেলে চেপে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুভেন্দু- শমীক নন, বাংলা দখলে ভিন রাজ্যের ‘বহিরাগত’ নেতাদের ওপর ভরসা নীতিনের

দমদমের বিজেপি প্রার্থী স্বল্পবসনা নারীর সঙ্গে নাচছেন!‌ তৃণমূলের ভিডিও পোস্টে তরজা

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহান্তের আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের সতর্কবার্তা

রাজ্যের সব ভোটার ‘বিবেচনাধীন’, বলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট

বিহারের বিজেপি নেত্রীর স্বামীকে মালদহের চার কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক করল কমিশন

চিকিৎসার ক্ষেত্রে মন্ত্রীদের জন্য কঠোর নিয়ম, নতুন গাইডলাইন নবান্নের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ