বিহারের বিজেপি নেত্রীর স্বামীকে মালদহের চার কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক করল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : মালদার চার কেন্দ্রের দায়িত্বে যে পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্ত তার সঙ্গে তার স্ত্রীর ছবি প্রকাশ্যে আনল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক(MP Partha Bhowmick) সেই ছবি দেখিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন করেন , যাঁর স্ত্রী বিজেপির নেত্রী , তাঁর স্বামী কিভাবে নিরপেক্ষ হয়ে কাজ করবেন? তৃণমূলের দাবি কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী। তৃণমূলের পক্ষ থেকে যে ছবি সাংবাদিক সম্মেলনে দেখা না হয় তাতে দেখা যায় পুলিশ আধিকারিক জয়ন্তর সঙ্গে এক মহিলা রয়েছেন। সেই মহিলা আবার আরেকটি ছবিতে বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে বিজেপির মঞ্চে বসে রয়েছেন।

মালদার যে চার কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক করা হয়েছে জয়ন্তকান্তকে(Jayantakanta), সেই কেন্দ্রগুলি হল মোথাবাড়ি, বৈষ্ণবনগর, মানিকচক এবং সুজাপুর। এই এলাকাগুলি সবই বিহার সীমান্ত লাগোয়া এলাকা। পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী সীমান্ত লাগোয়া বিহারের জামুই(Jamui) এলাকার বিজেপি নেত্রী। দিল্লি থেকে এই ধরনের অফিসারদের পাঠিয়ে এই বাংলায় বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে দখল নিতে চাইছে বলে তৃণমূল অভিযোগ আনে। এদিকে সোমবার রাতে কমিশন ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করে মঙ্গলবার উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। তার কয়েক ঘণ্টার মধ্যেই মালদার পুলিশ পর্যবেক্ষক এর বিরুদ্ধে তৃণমূল বিজেপি নেত্রীর স্বামী বলে অভিযোগ প্রকাশে আনল।

ব্রাত্য বসু(Bratya Basu) দাবি করেন, বাকি যাদের আরো আনা হয়েছে তাদের কোন কোন আত্মীয় বিজেপির কি কি পদে আছে সেটাই এখন দেখার বিষয়। মালদার যে অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে সেই জয়ন্ত কান্ত একজন আইপিএস অফিসার। তিনি উত্তর প্রদেশ ক্যাডারের অফিসার। কিন্তু বিহারে কর্মরত। সেই আইপিএস এর ছবি দেখিয়ে দত্ত বসু বলেন ,’ কুমার যা করছেন তার সবটা মহাকালের খাতায় লেখা আছে সমকাল কিন্তু ইতিহাস নয়। সেই হিসেবে জ্ঞানেশ কুমারকে চোকাতে হবে।’এর আগে এস আই আর প্রক্রিয়ায় শুরু করবে জ্ঞানেশ কুমারের কন্যা এবং তার জামাতার সরকারি চাকরিতে পোস্টিং পাওয়া নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মালদার চার কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষককে রাজনৈতিক নিশানা করল তৃণমূল কংগ্রেস। যদিও এই প্রসঙ্গে কোন মন্তব্য করেনি নির্বাচন কমিশন। অপরদিকে, বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার নিরাপত্তা লক্ষীর হাতে ছিল বিজেপির প্রতীক ।কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এর হাতে বিজেপির প্রতীক কেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে