বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহান্তের আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের সতর্কবার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিনের ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমলেও সেই স্বস্তি আর বেশিদিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকায় ফের বাড়তে পারে তাপমাত্রা। বিশেষ করে আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বাড়বে। এই সময়ে পারদ এক ধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

তবে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না। শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে এবং আবারও বৃষ্টির দাপটে ভিজবে বাংলা। এই আবহাওয়া চলতে পারে রবিবার পর্যন্ত। এরপর সোমবার থেকে আবহাওয়া ধীরে ধীরে স্থিতিশীল হবে, যদিও তখন আবার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রান্নার গ্যাস বুক করার নিয়মে ফের বদল! সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বেড়ে ৩৫ দিন

পুরো মার্চ মাস জুড়েই রাজ্যে ঝড়বৃষ্টির প্রভাব দেখা গিয়েছে, এবং মাসের শেষ সপ্তাহেও সেই প্রবণতা বজায় থাকবে। আজ ও আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে।

কিন্তু শুক্রবার থেকে পরিস্থিতির বড় পরিবর্তন হবে। একাধিক জেলায় ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।কলকাতাতেও শুক্রবার বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

শুক্রবারের জন্য আবহাওয়া দফতরের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ঝড়ের দাপট কিছুটা কমলেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কাটবে না। সোমবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বাকি জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেও শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। তাই এই সময়ে ভ্রমণে গেলে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত