বাতিস্তম্ভের আলো খুলে মাথায় পড়ে শিশুর মৃত্যু, আলোড়ন হেস্টিংসে

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে শহরে মর্মান্তিক দুর্ঘটনা। বাতিস্তম্ভের আলো খুলে মাথায় পড়ে মৃত্যু হল এক শিশুকন্যার। জানা গিয়েছে, সোমবার সকালে হেস্টিংসের সামনে একটি ফুটপাতের ওপরে দুর্ঘটনাটি ঘটে। এই নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, সোমবার সকালে হেস্টিংসে ফুটপাতের ওপরে আচমকাই খুলে পড়ে বাতিস্তম্ভের একটি লাইট। ওই সময় ঘটনাস্থলে ৬ বছরের শিশু গুড়িয়া খাতুন ছিল। লাইটি তার মাথায় পড়ে। আহত অবস্থায় তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। উড়ালপুলের নিচে পরিবারের সঙ্গেই থাকত শিশুটি। তাঁরা যেখানে থাকত, তার পাশেই একটি হাইমাস্ট বাতিস্তম্ভ ছিল। এদিন সকালে ফুটপাতে খেলা করছিল গুড়িয়া। সেই সময় আচমকাই আলোটি খুলে পড়ে। মাথায় আঘাত পাওয়ার পরে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে একরত্তি। সঙ্গে সঙ্গে ফুটপাতবাসীরাই তাঁকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, আঘাতের জেরেই মৃত্যু হয়েছে শিশুটির। অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। শিশুটির চোট অত্যন্ত গুরুতর ছিল। 

পরিবারের অভিযোগ, পুরসভার পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয়নি। লাইটগুলো ৪টি নাট দিয়ে আটকানো থাকে। কিন্তু ওই লাইটের ৩টি নাট খোলা ছিল। সেই কারণেই বাতিস্তম্ভ থেকে আলোটি খুলে নীচে পড়ে গিয়েছে। জীবন হাতে নিয়ে তাঁরা সেখানে বসবাস করছিলেন। পুরসভার পক্ষ থেকে কোনও রক্ষণাবেক্ষণের কাজ করা হতো না। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একরত্তির মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। পাশাপাশি আতঙ্কে রয়েছে, বাকি ফুটপাতবাসীও। চোখের সামনে এই ভাবে একটি শিশুর প্রাণ চলে যাওয়ার ঘটনা তাঁরা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। 

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা