৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঘোষিত তৃণমূলের প্রার্থী তালিকা

রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য রবি বার দুপুরেই ঘোষিত হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(Bye Election of 6 Assembly Seats) অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনের জন্য রবি বার দুপুরেই ঘোষিত হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) প্রার্থীদের নাম(Candidates Name)। ফেসবুকে তৃণমূলের তরফে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের জন্য সঙ্গিতা রায়ের নাম ঘোষণা করা হয়েছে। পাশের জেলা আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূলের প্রার্থী হয়েছেন জয় প্রকাশ টপ্পো। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার তালড্যাংরা বিধানসভার জন্য তৃণমূলের প্রার্থী করা হয়েছে ফাল্গুণী সিংহবাবুকে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুজয় হাজরা। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সনৎ দে এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শেখ রবিউল ইসলাম।

 আরও পড়ুন, ১ মাস ধরে বাইক সহ নিখোঁজ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের Assistant Manager

একুশের বিধানসভা নির্বাচনে এই ৬টি কেন্দ্রের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। কেবলমাত্র বিজেপি(BJP) জিতেছিল মাদারিহাট কেন্দ্র থেকে। চলতি বছরের লোকসভা নির্বাচনে এই ৬টি আসনের মধ্যে বিজেপি কেবলমাত্র মাদারিহাটেই তাঁদের লিড ধরে রাখতে পেরেছিল। বাকি ৫টিতেই লিড ধরে রাখে তৃণমূল। এবারে আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে এই ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রাজ্য রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর জি কর কাণ্ড শাসক দলের সমর্থনে ওপর কোনও আঁচড় কাটতে পারলো কী পারলো না, বিরোধী শিবিরের প্রতি মানুষের আস্থা ফিরল কী ফিরলো না, বাম না বিজেপি কাকে মানুষ বিরোধী হিসাবে এখন পছন্দ করছেন এই সবই উঠে আসবে এবারের এই ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে। সেই ফলের দিকেই তাকিয়ে থাকবে তামাম বাংলা। আর ঠিক দেড় বছর বাদের রাজ্য বিধানসভার নির্বাচন। তার আগে এই ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে কিছুটা হলেও ইঙ্গিত মিলবে ঠিক কী হতে চলেছে ২০২৬’র বিধানসভা নির্বাচনে।  

আরও পড়ুন, রাত ১০টা ১২ থেকে ১১টা ১২ মিনিট, ঠিক কী ঘটেছিল কৃষ্ণনগরকাণ্ডে, ভাবাচ্ছে তদন্তকারীদের

বিজেপির তরফে গতকালই এই ৬টি বিধানসভা কেন্দ্রের জন্য তাঁদের প্রার্থী তালিকা সামনে আনা হয়েছে। এদিন নিজেদের প্রার্থী তালিকা সামনে আনল তৃণমূল। বাম ও কংগ্রেস(Left and Congress) এখনও সিদ্ধান্ত নেয়নি এই উপনির্বাচনে তাঁরা জোট বেঁধে লড়বে নাকি একক ভাবে লড়াই করবে। যদিও দুই দলের সূত্রে জানা গিয়েছে, একক একক ভাবেই এই উপনির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ৬টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল বিরোধী ভোট ৩ ভাগে ভাগ হওয়ার সমূল সম্ভাবনা রয়েছে যা এই ৬টি কেন্দ্রেই তৃণমূলের জয়ের সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দেবে। কুণাল ঘোষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন,  এই উপনির্বাচনে তৃণমূল ৬টি কেন্দ্রেই জয়ী হবে এবং বামেরা প্রতিটি কেন্দ্রেই হয় তৃতীয় নয়তো চতুর্থ হবে। অর্থাৎ কুণাল জানিয়েই দিচ্ছেন, তাঁদের লড়াই বিজেপির সঙ্গেই থাকছে। তাঁরাই তৃণমূলের পরে দ্বিতীয় স্থানে থাকবে। তৃণমূল এই ৬টি আসনে জয়ী হলে তাঁদের বিধায়ক সংখ্যা হবে ২২২।

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান