ফের সক্রিয় ইডি, লটারি-দুর্নীতিকাণ্ডে কলকাতা জুড়ে শুরু তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহর জুড়ে ফের সক্রিয় ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই লটারি-দুর্নীতিকাণ্ডে তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারী সংস্থা। লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় ও জালিয়াতির তদন্তেই এদিনের এই ইডির হানা। কলকাতা ও মধ্যমগ্রামের তিন জায়গায় চলছে তল্লাশি। জানা গিয়েছে, প্রথমে তদন্তকারী সংস্থার আধিকারিকরা মধ্যমগ্রামের সুকান্ত  নগরের লটারি ছাপাখানায় হানা দিয়েছে।

পাশাপাশি ইডির আরও একটি দল গিয়েছে দমদম এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরের একটি গোডাউনে।  সেখানে পুরো বিল্ডিং টাই ডিয়ার লটারির  গোডাউন  বলে খবর। এছাড়াও এদিন লেক মার্কেট ও লেক গার্ডেন্স এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডির আধিকারিকরা। শুধু তাই নয় লটারির এজেন্টদের বাড়িতে এই অভিযান চলছে বলে খবর।

সম্প্রতি  প্রকাশ্যে আসে এই লটারি দুর্নীতির ঘটনা। অভিযোগ উঠেছিল, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে তা চলে যেত বিদেশে। এরপরেই কলকাতা জুড়ে তল্লাশিতে নামে ইডির আধিকারিকরা। বলা বাহুল্য, বর্তমানে রেশন দুর্নীতি, শিক্ষা নিয়োগে দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই হামেশাই কলকাতা জুড়ে তল্লাশিতে নামে ইডির আধিকারিকরা। এই আবহে এবার   লটারি-দুর্নীতিকাণ্ড নিয়ে মহানগর জুড়ে শুরু হল তল্লাশি।

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার