সোনাগাছিতে গিয়ে ঘাম ঝরান! প্রেম নৈব নৈব চ

সোনাগাছি এখন জালেবন্দী। শরীর সুখ নিতে যাচ্ছো, নিয়ে নাও। কিন্তু প্রেম নৈব নৈব চ। মানে সোনাগাছিতে গিয়ে এখন বিছানায় শোয়া অবশ্যই যাবে, কিন্তু যার সঙ্গে শোবেন তাঁর সঙ্গে প্রেম করা যাবে না। অঘোষিত ভাবে এমন ফরমানই নাকি জারি হয়েছে সোনাগাছির যৌনকর্মীদের মধ্যে, সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা ঘটনা, আর তার জেরেই বদলে গেল সোনাগাছির সমীকরণ। নিছক একটা প্রেম। কিন্তু সেটাই বিপদ হয়ে দেখা দিল শরীর বেচার বাজারে। কারন আর কিছুই নয়, পাখি ফুরুৎ হয়ে যাওয়ার ভয়। একটা পালালেই, বাকিগুলোও সেই পথেই পালাবে। তাই পালানোর আগেই জাল দিয়ে ঘিরে দাও। অগ্যতা সোনাগাছি এখন জালেবন্দী। শরীর সুখ নিতে যাচ্ছো, নিয়ে নাও। কিন্তু প্রেম নৈব নৈব চ। মানে সোনাগাছিতে গিয়ে এখন বিছানায় শোয়া অবশ্যই যাবে, কিন্তু যার সঙ্গে শোবেন তাঁর সঙ্গে প্রেম করা যাবে না। অঘোষিত ভাবে এমন ফরমানই নাকি জারি হয়েছে সোনাগাছির যৌনকর্মীদের মধ্যে, সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

ঠিক কী হয়েছে? সম্প্রতি সোনাগাছির এক ‘বাবু’ বাঁধাধরা মহিলা যৌনকর্মীকে কার্যত পরিত্যাগ করে সদ্য সদ্য পাড়ায় আসা এক তরুণীর প্রতি আসক্ত হন। সেই তরুণীও যৌনকর্মী। সেই জায়গা থেকেই প্রেম। ইচ্ছা ছিল ঘরও বাঁধার। কিন্তু তা কানে চলে গিয়েছিল ‘মালকিন’ এর কানে। ব্যাস, ওই তরুণী তার পর থেকেই কার্যত গৃহবন্দী। আর সেই ‘বাবু’, তাঁর জন্য সোনাগাছির দরজাই গিয়েছে বন্ধ হয়ে। সেই সঙ্গে পাড়ার সব যৌনকর্মীদের উদ্দেশ্যে নেমে এসেছে অঘোষিত অনুচ্চারিত ফরমান, ‘বাবুদের সঙ্গে ঘর সংসার করো। অসুবিধা নেই। প্রেম করে পালাতে যেও না।’ যদিও এমন কোনও ঘটনার কথা প্রকাশ্যে অন্তত স্বীকার করছেন না সোনাগাছির যৌনকর্মীরা। বরঞ্চ ভিন্ন কথাই শোনা যাচ্ছে। যারা এই ভিন্ন কথা বলছেন তাঁদের দাবি, অনেক পুরুষই এখানে শরীরের মজা নিতে এসে প্রেমে পড়ে যাচ্ছেন। তার জেরে দুই দিক থেকে বিপদ হচ্ছে। এক কন্ডোমের ব্যবহার হচ্ছে না। ফলে এডস হওয়ার সম্ভাবনা থাকছে এবং দুই, বিয়ে করার নাম করে যৌনকর্মীকে সোনাগাছিতে থেকে বার করে অন্য জায়গায় পাচার বা বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটছে।

অগ্যতা আপাতত প্রকাশ্যে জোর দেওয়া হচ্ছে, কন্ডোম ব্যবহার বাধ্যতামূলক করাকে। সেই সঙ্গে ঘরের চা দেওয়ালের মধ্যে যৌনকর্মীদের পাখি পড়াবার মতো বুঝিয়ে দেওয়া হচ্ছে, ‘বাবু’কে পছন্দ হলে ঘর সংসার করো। কিন্তু পালিয়ে যেও না। আর পারলে প্রেম থেকে বিমুখ থেকো। কার্যত প্রেমের পথেই এখন ঘেরাটোপ ফেলে দেওয়া হয়েছে সোনাগাছিতে। তাতে অবশ্য ‘কাস্টমার’দের আগমন বা পেশায় টান পড়ার সম্ভাবনা থাকছে না। তবে ঘটনা এটাই পুরুষকেও এবার তাঁর মনের আগলে খিল দিয়ে তবেই পা বাড়াতে হবে যৌনকর্মীদের ঘরের দিকে। সুখ নাও, পয়সা মেটাও, কিন্তু ভুলিয়াও প্রেম করিতে এসো না। তাহলেই কিন্তু চিরকালের মতো সোনাগাছির দরজা বন্ধ হয়ে যাবে তাঁর জন্য। ‘বাবু’ সাবধান।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন