প্রেমিকাকে খুন করে গ্রেফতার প্রেমিক, চাঞ্চল্য গড়ফায়

হবু বরের হাতে খুন হয়ে গেলেন এক তরুণী। আর সেটাও ঘটল তরুণীর জীবনে দ্বিতীয় এক পুরুষের অনুপ্রবেশে। গ্রেফতার হয়েছেন বহু বর তথা প্রেমিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ বছরের সম্পর্ক। বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। শুরু হয়ে গিয়েছিল বিয়ের জন্য শাড়ি আর গয়না কেনার পালাও। কিন্তু তার মাঝেই ঘটে গেল অঘটন। হবু বরের হাতে খুন(Murder) হয়ে গেলেন এক তরুণী। আর সেটাও ঘটল তরুণীর জীবনে দ্বিতীয় এক পুরুষের অনুপ্রবেশে। ঘটনাস্থল দক্ষিণ কলকাতার(Kolkata) গড়ফা(Garfa) থানা এলাকা। সেখানেই রবি দুপুরে নিজের প্রেমিক তথা হবু বরের হাতে খুন হয়েছেন সুস্মিতা দাস(Sushmita Das) নামে এক তরুণী। সেই খুনের ঘটনায় রবিবার মাঝরাতে আটক করা হয় পঙ্কজ দাস(Pankaj Das) নামে ওই যুবককে। টানা জেরা করার পরে সে পুলিশের কাছে স্বীকার করে, সুস্মিতা অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে সেটা জানতে পেরেই তাঁদের মধ্যে ঝগড়া বেঁধেছিল। ঝগড়ার মাঝে রাগে উন্মত্ত হয়ে সে গলা টিপে খুন করেছে সুস্মিতাকে। সেই স্বীকারোক্তির পরেই সোমবার সকালে পুলিশ পঙ্কজ দাসকে গ্রেফতার(Arrest) করে। এদিনই তাকে আদালতে তোলা হচ্ছে।  

জানা গিয়েছে, সুস্মিতা ও পঙ্কজের সম্পর্ক ১০ বছরের। সুস্মিতাদের গড়ফার বাড়িতে যাতায়াতও ছিল উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া এলাকার বাসিন্দা পঙ্কজের। দুই পরিবারই দুইজনের সম্পর্ক জানত। তবে ১০ বছরের সম্পর্ক হলেও পঙ্কজ বেশিরভাগ সময়েই আন্দামানে থাকত কর্মসূত্রে। সম্প্রতি সেই চাপ দিচ্ছিল বিয়ের জন্য। দুই পরিবার তাতে রাজিও হয়ে যায়। এমনকি বিয়ের খরচ হিসাবে সুস্মিতার মা লোন নিয়ে পঙ্কজের হাতে ১ লক্ষ টাকা তুলেও দেন। রবিবার দুপুরে পঙ্কজ এসেছিল গড়ফায় সুস্মিতার বাড়িতে। দুপুরে সেখানে খাওয়াদাওয়াও করে। এরপরে দুইজনে আলাদা ঘরে চলে যায়। সেখানেই সুস্মিতার ফোন হাতড়ে পঙ্কজ জানতে পারে অপর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সুস্মিতা। তা থেকেই বাঁধে বিবাদ। বিকালে পঙ্কজ বেড়িয়ে যাওয়ার পরে সুস্মিতার পরিবারের লোকেরা তাঁকে অচেতন অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই পঙ্কজের বিরুদ্ধে গড়ফা থানায় সুস্মিতাকে খুন করার অভিযোগ দায়ের করেন সুস্মিতার মা। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ রবিবার মাঝরাতে হাবড়া থেকেই আটক করে পঙ্কজকে।

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের