কুম্ভের ভয়ঙ্কর অতীত মনে করে চোখে জল পরিবারের, স্নানে গিয়ে আর ফেরেননি বালিগঞ্জের উমা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান হল কুম্ভমেলা।এই মেলার অন্যতম নাম হল ‘মিনি বিশ্ব’।দেশ-বিদেশ থেকে কোটি কোটি মানুষ পূ্ণ্য স্নান করতে ভিড় জমায় এই মেলায়। সম্প্রতি কুম্ভে অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পদপিষ্টের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় নিহত হয়েছে ৩০ জন। তবে এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও ঘটেছিল।

সম্প্রতি কুম্ভে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনাই উস্কে দিল ৭০ বছর আগের স্মৃতি। দীর্ঘ বছর ধরে জমে থাকা সুমিতের পারিবারিক স্মৃতি। সুমিতের মায়ের বয়স তখন ১০ বছর। অতীতে পদপিষ্টের ঘটনার কথা মনে করালেন সুমিত। সেই সময়েই তাঁর দিদিমা কুম্ভে গিয়ে আর ফেরেন নি। ভয়ঙ্কর অতীতের কথা মনে করালেন সুমিতের পরিবার।

ছোট থেকে সুমিত তাঁর মা কৃষ্ণাদেবীর থেকেই কুম্ভের দুর্ঘটনার কথা শুনে বড় হয়েছেন। সেই দুর্ঘটনায় সুমিতের মায়ের মতো বহু জন স্বজনহারা হয়েছিল। সালটা ছিল ১৯৫৪, দেশ-বিদেশ থেকে বহু পূ্র্ণার্থীরা যোগ দিয়েছে কুম্ভ মেলায়। আচমকা হইহই কাণ্ড। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান বহুজন। সেই থেকে নিখোঁজ ছিলেন তার দিদিমা।আজ প্রায় ৭০ বছর হয়ে গেলে এখনও কোন হদিশ পান নি তারা।

মধ্যবয়সি সুমিত জানান, তিনি বিশ্বাস করেন, ১৯৫৪ সালের কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর দিদিমার। তবে এর সপক্ষে কোন প্রমাণ নেই তাদের কাছে।

আবার এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন কলকাতার এক পরিবার। ব্যবসায় সর্বস্বান্ত স্বামীর অবস্থা ফেরানোর ব্রত নিয়েছিলেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা উমা ভট্টাচার্য। অনেকের সঙ্গে কলকাতা থেকে ইলাহাবাদ (বর্তমানের প্রয়াগরাজ)-এর কুম্ভে পুণ্যস্নান করতে গিয়েছিলেন তিনি। কিন্তু আর ফেরেননি। কোথায় গেলেন তিনি, আদৌ বেঁচে আছেন কি না, তা জানতেই পারেনি উমার পরিবার। 

উল্লেখ্য,প্রথম ১৯৫৪ সালে প্রয়াগরাজে কুম্ভের আয়োজন করা হয়েছিল। তৎকালীন সরকারের আমলে বড় দুর্ঘটনা মোকাবিলা করার পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। ওই বছরের ৩ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের জমায়েত হয়েছিল ইলাহাবাদের মেলাপ্রাঙ্গণে।সেই ভিড়েই পদপিষ্টের ঘটনায় ৫০০ জনের বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। এরপর ১৯৮৬ সালেও কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা ঘটে। ওই বছর হরিদ্বারে কুম্ভমেলা হয়। সেই কুম্ভতে পদপিষ্ট হয়ে বহু পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। ২০০৩ সালে নাসিকে অনুষ্ঠিত কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনা ঘটে। ২০১৩ সালেও এমন ঘটনা ঘটে। এরপর ২০২৫ সালে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ